ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের এমডি পদে নিয়োগের শর্ত শিথিল করল সরকার

ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশের রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ পদ অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার শর্তে বড় ধরনের শিথিলতা এনেছে সরকার। সংশোধিত নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে বাধ্যতামূলক দুই বছরের কাজের অভিজ্ঞতা না থাকলেও যে কেউ এই ছয়টি ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। তবে সামগ্রিকভাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত ২০ বছরের কাজের অভিজ্ঞতাসহ অন্যান্য আবশ্যকীয় শর্ত বহাল রাখা হয়েছে।

যে ছয়টি ব্যাংকের জন্য এই নিয়ম কার্যকর হয়েছে সেগুলো হলো—সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)। সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত সংশোধিত নীতিমালা জারি করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে। এর মধ্য দিয়ে গত নয় মাসের ব্যবধানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ পদগুলোর নিয়োগ নীতিমালা তৃতীয়বারের মতো পরিবর্তন করা হলো। এর আগে চলতি বছরের ১৮ জানুয়ারি ও ২৬ জুলাই নীতিমালায় বড় সংশোধনী আনা হয়েছিল।

গত ২৬ জুলাই জারি করা ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক পদে মনোনয়ন, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা’ সংশোধন করে নতুন এই প্রজ্ঞাপন জারি করা হয়। সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, এমডি পদের প্রার্থীদের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে মোট ২০ বছরের অভিজ্ঞতার পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। সেই সঙ্গে প্রার্থীর পেশাগত সততা, নেতৃত্ব দেওয়ার দক্ষতা, অতীত ট্র্যাক রেকর্ড এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ ও জটিল বিভাগগুলোতে কাজের অভিজ্ঞতা কঠোরভাবে মূল্যায়ন করা হবে। নিয়োগের চূড়ান্ত সুপারিশের আগে প্রার্থীর গোয়েন্দা প্রতিবেদন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) ছাড়পত্র পর্যালোচনার শর্তও বলবৎ রাখা হয়েছে।

এমডি নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়াতেও পরিবর্তন এসেছে। নতুন নিয়মে সরকার সরাসরি নিয়োগ দেওয়ার বদলে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে যোগ্য প্রার্থীর নাম মনোনয়ন হিসেবে পাঠাবে। এরপর পর্ষদ বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক অনাপত্তি (এনওসি) নিয়ে নিয়োগ চূড়ান্ত করবে। তবে ছয়টি বিশেষায়িত ব্যাংকসহ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এমডি পদে সরাসরি নিয়োগের ক্ষমতা সরকারের হাতেই সংরক্ষিত থাকছে।

এদিকে ব্যাংক খাতসংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, নতুন এই সংশোধনীর ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ পদে পছন্দের ব্যক্তিদের বসানোর পথ আরও প্রশস্ত হলো। তাঁদের দাবি, এর আগে ডিএমডি পদে দুই বছরের সক্রিয় অভিজ্ঞতা বাধ্যতামূলক থাকায় যাদের নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছিল না, অভিজ্ঞতার শর্ত শিথিল করার মাধ্যমে তাদের জন্যই মূলত এই বিশেষ সুযোগ তৈরি করা হয়েছে। তবে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নীতিমালা দফায় দফায় সংশোধনের সুনির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা করা হয়নি।

ট্যাগ : রাষ্ট্রায়ত্ত ব্যাংক এমডি নিয়োগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের এমডি পদে নিয়োগের শর্ত শিথিল করল সরকার

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

দেশের রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ পদ অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার শর্তে বড় ধরনের শিথিলতা এনেছে সরকার। সংশোধিত নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে বাধ্যতামূলক দুই বছরের কাজের অভিজ্ঞতা না থাকলেও যে কেউ এই ছয়টি ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। তবে সামগ্রিকভাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত ২০ বছরের কাজের অভিজ্ঞতাসহ অন্যান্য আবশ্যকীয় শর্ত বহাল রাখা হয়েছে।

যে ছয়টি ব্যাংকের জন্য এই নিয়ম কার্যকর হয়েছে সেগুলো হলো—সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)। সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত সংশোধিত নীতিমালা জারি করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে। এর মধ্য দিয়ে গত নয় মাসের ব্যবধানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ পদগুলোর নিয়োগ নীতিমালা তৃতীয়বারের মতো পরিবর্তন করা হলো। এর আগে চলতি বছরের ১৮ জানুয়ারি ও ২৬ জুলাই নীতিমালায় বড় সংশোধনী আনা হয়েছিল।

গত ২৬ জুলাই জারি করা ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক পদে মনোনয়ন, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা’ সংশোধন করে নতুন এই প্রজ্ঞাপন জারি করা হয়। সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, এমডি পদের প্রার্থীদের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে মোট ২০ বছরের অভিজ্ঞতার পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। সেই সঙ্গে প্রার্থীর পেশাগত সততা, নেতৃত্ব দেওয়ার দক্ষতা, অতীত ট্র্যাক রেকর্ড এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ ও জটিল বিভাগগুলোতে কাজের অভিজ্ঞতা কঠোরভাবে মূল্যায়ন করা হবে। নিয়োগের চূড়ান্ত সুপারিশের আগে প্রার্থীর গোয়েন্দা প্রতিবেদন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) ছাড়পত্র পর্যালোচনার শর্তও বলবৎ রাখা হয়েছে।

এমডি নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়াতেও পরিবর্তন এসেছে। নতুন নিয়মে সরকার সরাসরি নিয়োগ দেওয়ার বদলে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে যোগ্য প্রার্থীর নাম মনোনয়ন হিসেবে পাঠাবে। এরপর পর্ষদ বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক অনাপত্তি (এনওসি) নিয়ে নিয়োগ চূড়ান্ত করবে। তবে ছয়টি বিশেষায়িত ব্যাংকসহ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এমডি পদে সরাসরি নিয়োগের ক্ষমতা সরকারের হাতেই সংরক্ষিত থাকছে।

এদিকে ব্যাংক খাতসংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, নতুন এই সংশোধনীর ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ পদে পছন্দের ব্যক্তিদের বসানোর পথ আরও প্রশস্ত হলো। তাঁদের দাবি, এর আগে ডিএমডি পদে দুই বছরের সক্রিয় অভিজ্ঞতা বাধ্যতামূলক থাকায় যাদের নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছিল না, অভিজ্ঞতার শর্ত শিথিল করার মাধ্যমে তাদের জন্যই মূলত এই বিশেষ সুযোগ তৈরি করা হয়েছে। তবে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নীতিমালা দফায় দফায় সংশোধনের সুনির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা করা হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ