ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২৮ মামলার আসামিকে ছাড়াতে পুলিশের ওপর হামলা

ছবি : সংগৃহীত
ফলো করুন

বগুড়া শহরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তায় নিয়োজিত টহল পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে এক চিহ্নিত অপরাধীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে তার সহযোগী ও স্বজনেরা। এ ঘটনায় হামলাকারীদের আঘাতে এএসআই উজ্জ্বল নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিভিন্ন অপরাধে অভিযুক্ত ২৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. রতন ব্যাপারীকে (২৯) গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার দত্তবাড়ি অটোরিকশা স্ট্যান্ডে এ নাটকীয় ও উত্তেজনাকর ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত রতন ব্যাপারী ওই চেলোপাড়া এলাকারই স্থায়ী বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রতন ব্যাপারী একজন চিহ্নিত অপরাধী। চুরি, মাদক ব্যবসা এবং ডাকাতির প্রস্তুতিসহ একাধিক সহিংস অপরাধের অভিযোগে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে বগুড়া সদর থানারই তিনটি পৃথক মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে পূজা মণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দত্তবাড়ি অটোরিকশা স্ট্যান্ড এলাকায় টহল দিচ্ছিল পুলিশের একটি দল। সে সময় স্ট্যান্ডের পাশে সন্দেহভাজন কয়েকজনকে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতি নিতে দেখা যায়। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ওয়ারেন্টভুক্ত আসামি রতনকে আটক করে। ঠিক তখনই তার সঙ্গে থাকা সহযোগী ও আশপাশের স্বজনেরা একজোট হয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং রতনকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার জোর চেষ্টা চালায়। তাদের ধস্তাধস্তি ও হামলায় টহল দলের এএসআই উজ্জ্বল আহত হন। তবে খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রতনকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশের ওপর আক্রমণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ : গুড়া অপরাধ সংবা লিশ ওপর হামলা বগুড়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

২৮ মামলার আসামিকে ছাড়াতে পুলিশের ওপর হামলা

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়া শহরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তায় নিয়োজিত টহল পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে এক চিহ্নিত অপরাধীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে তার সহযোগী ও স্বজনেরা। এ ঘটনায় হামলাকারীদের আঘাতে এএসআই উজ্জ্বল নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিভিন্ন অপরাধে অভিযুক্ত ২৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. রতন ব্যাপারীকে (২৯) গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার দত্তবাড়ি অটোরিকশা স্ট্যান্ডে এ নাটকীয় ও উত্তেজনাকর ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত রতন ব্যাপারী ওই চেলোপাড়া এলাকারই স্থায়ী বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রতন ব্যাপারী একজন চিহ্নিত অপরাধী। চুরি, মাদক ব্যবসা এবং ডাকাতির প্রস্তুতিসহ একাধিক সহিংস অপরাধের অভিযোগে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে বগুড়া সদর থানারই তিনটি পৃথক মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে পূজা মণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দত্তবাড়ি অটোরিকশা স্ট্যান্ড এলাকায় টহল দিচ্ছিল পুলিশের একটি দল। সে সময় স্ট্যান্ডের পাশে সন্দেহভাজন কয়েকজনকে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতি নিতে দেখা যায়। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ওয়ারেন্টভুক্ত আসামি রতনকে আটক করে। ঠিক তখনই তার সঙ্গে থাকা সহযোগী ও আশপাশের স্বজনেরা একজোট হয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং রতনকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার জোর চেষ্টা চালায়। তাদের ধস্তাধস্তি ও হামলায় টহল দলের এএসআই উজ্জ্বল আহত হন। তবে খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রতনকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশের ওপর আক্রমণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ