ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উন্নয়নে যৌথ উদ্যোগ

ছবি : সংগৃহিত
ফলো করুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার এবং যাত্রীসেবার মানোন্নয়নের সম্ভাবনা যাচাইয়ে যৌথভাবে গবেষণা করবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও থ্রিলিফ টেকনোলজিস লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই উদ্যোগের আওতায় বিমানবন্দরের পরিচালনব্যবস্থা, সহায়ক অবকাঠামো, প্রযুক্তিনির্ভর সেবা, ব্যবস্থাপনা এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে গবেষণা ও তথ্যভিত্তিক মূল্যায়ন করা হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এআইইউবির পক্ষে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন-ইন-চার্জ অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বিজনেস ইনকিউবেশন সেন্টারের ডিরেক্টর-ইন-চার্জ ড. মুস্তাফা হাসান এবং ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান।

অন্যদিকে, থ্রিলিফ টেকনোলজিস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মো. তাজুল ইসলাম (রুমেল), পরিচালক (টেকনোলজিস অ্যান্ড সিকিউরিটি) ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক পরিচালক মো. শাফায়েত বিন আব্দুল্লাহ এবং পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ও টাইমস পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজানুর রহমান সোহেল।

সমঝোতার অংশ হিসেবে বিমানবন্দরের কার্যক্রমে প্রযুক্তির প্রয়োগ, পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি এবং অবকাঠামোর উন্নয়নে গবেষণাভিত্তিক পরিকল্পনা তৈরির বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি বিমানবন্দরকেন্দ্রিক সহায়ক সেবা এবং নতুন ব্যবসায়িক উদ্যোগের সম্ভাব্যতা যাচাই নিয়েও আলোচনা হয়েছে।

এই অংশীদারত্বে এআইইউবির একাডেমিক ও গবেষণাগত সক্ষমতার সঙ্গে থ্রিলিফ টেকনোলজিসের প্রযুক্তিগত জ্ঞান এবং শিল্পখাতের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান বিনিময়, প্রয়োগভিত্তিক গবেষণা এবং বিমানবন্দরের পরিচালনাগত সমস্যার কার্যকর সমাধান খোঁজার সুযোগ তৈরি হবে।

দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বেসামরিক বিমান চলাচল ও অবকাঠামো উন্নয়ন খাতে তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ, কার্যক্রমের দক্ষতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের সম্ভাবনা চিহ্নিত করতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সমঝোতা স্মারকটি ভবিষ্যতে যৌথ গবেষণা, পরিচালনাগত মূল্যায়ন এবং অন্যান্য সহযোগিতামূলক কার্যক্রমের ভিত্তি হিসেবে কাজ করবে। তবে নির্দিষ্ট প্রকল্পে অংশগ্রহণ, বাণিজ্যিক চুক্তি কিংবা বাস্তবায়ন কার্যক্রমের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট উদ্যোগগুলো বাস্তবায়নের ক্ষেত্রে পারস্পরিক সমঝোতার পাশাপাশি প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন এবং মূল্যায়ন প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

ট্যাগ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উন্নয়নে যৌথ উদ্যোগ

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার এবং যাত্রীসেবার মানোন্নয়নের সম্ভাবনা যাচাইয়ে যৌথভাবে গবেষণা করবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও থ্রিলিফ টেকনোলজিস লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই উদ্যোগের আওতায় বিমানবন্দরের পরিচালনব্যবস্থা, সহায়ক অবকাঠামো, প্রযুক্তিনির্ভর সেবা, ব্যবস্থাপনা এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে গবেষণা ও তথ্যভিত্তিক মূল্যায়ন করা হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এআইইউবির পক্ষে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন-ইন-চার্জ অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বিজনেস ইনকিউবেশন সেন্টারের ডিরেক্টর-ইন-চার্জ ড. মুস্তাফা হাসান এবং ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান।

অন্যদিকে, থ্রিলিফ টেকনোলজিস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মো. তাজুল ইসলাম (রুমেল), পরিচালক (টেকনোলজিস অ্যান্ড সিকিউরিটি) ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক পরিচালক মো. শাফায়েত বিন আব্দুল্লাহ এবং পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ও টাইমস পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজানুর রহমান সোহেল।

সমঝোতার অংশ হিসেবে বিমানবন্দরের কার্যক্রমে প্রযুক্তির প্রয়োগ, পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি এবং অবকাঠামোর উন্নয়নে গবেষণাভিত্তিক পরিকল্পনা তৈরির বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি বিমানবন্দরকেন্দ্রিক সহায়ক সেবা এবং নতুন ব্যবসায়িক উদ্যোগের সম্ভাব্যতা যাচাই নিয়েও আলোচনা হয়েছে।

এই অংশীদারত্বে এআইইউবির একাডেমিক ও গবেষণাগত সক্ষমতার সঙ্গে থ্রিলিফ টেকনোলজিসের প্রযুক্তিগত জ্ঞান এবং শিল্পখাতের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান বিনিময়, প্রয়োগভিত্তিক গবেষণা এবং বিমানবন্দরের পরিচালনাগত সমস্যার কার্যকর সমাধান খোঁজার সুযোগ তৈরি হবে।

দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বেসামরিক বিমান চলাচল ও অবকাঠামো উন্নয়ন খাতে তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ, কার্যক্রমের দক্ষতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের সম্ভাবনা চিহ্নিত করতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সমঝোতা স্মারকটি ভবিষ্যতে যৌথ গবেষণা, পরিচালনাগত মূল্যায়ন এবং অন্যান্য সহযোগিতামূলক কার্যক্রমের ভিত্তি হিসেবে কাজ করবে। তবে নির্দিষ্ট প্রকল্পে অংশগ্রহণ, বাণিজ্যিক চুক্তি কিংবা বাস্তবায়ন কার্যক্রমের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট উদ্যোগগুলো বাস্তবায়নের ক্ষেত্রে পারস্পরিক সমঝোতার পাশাপাশি প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন এবং মূল্যায়ন প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ