ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে আলজেরিয়ায় জ্বালানিমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং অর্থনৈতিক ও বিনিয়োগ অংশীদারত্ব উন্নয়নের লক্ষ্য নিয়ে সরকারি সফরে আলজেরিয়া পৌঁছেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সোমবার (১৯ অক্টোবর) দেশটির রাজধানী আলজিয়ার্সে পৌঁছান তিনি। ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁর এই সফর চলবে। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জ্বালানি খাতে কাজ করা বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রী।

আলজেরিয়ার হাইড্রোকার্বন ও খনিজ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানবন্দরের প্রেসিডেনশিয়াল ভিআইপি লাউঞ্জে বাংলাদেশের মন্ত্রীকে স্বাগত জানান দেশটির প্রতিমন্ত্রী ও হাইড্রোকার্বনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আরকাব।

সফরকালে আলজেরিয়ার কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক করার কথা রয়েছে। এসব আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো এবং অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক এগিয়ে নেওয়ার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে তেল ও গ্যাসশিল্পে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রেও দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।

ট্যাগ : আলজেরিয়া ইকবাল হাসান মাহমুদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে আলজেরিয়ায় জ্বালানিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং অর্থনৈতিক ও বিনিয়োগ অংশীদারত্ব উন্নয়নের লক্ষ্য নিয়ে সরকারি সফরে আলজেরিয়া পৌঁছেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সোমবার (১৯ অক্টোবর) দেশটির রাজধানী আলজিয়ার্সে পৌঁছান তিনি। ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁর এই সফর চলবে। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জ্বালানি খাতে কাজ করা বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রী।

আলজেরিয়ার হাইড্রোকার্বন ও খনিজ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানবন্দরের প্রেসিডেনশিয়াল ভিআইপি লাউঞ্জে বাংলাদেশের মন্ত্রীকে স্বাগত জানান দেশটির প্রতিমন্ত্রী ও হাইড্রোকার্বনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আরকাব।

সফরকালে আলজেরিয়ার কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক করার কথা রয়েছে। এসব আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো এবং অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক এগিয়ে নেওয়ার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে তেল ও গ্যাসশিল্পে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রেও দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ