ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি : সংগৃহীত
ফলো করুন

ধর্ম-বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সব নাগরিকের সমান অধিকার ও সমান কর্তব্য রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে রংপুরের তারাগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত রংপুর-সৈয়দপুর মহাসড়কের নতুন চৌপথী বাসস্ট্যান্ডের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পথসভা মঞ্চে প্রধানমন্ত্রী উপস্থিত হলে অপেক্ষমাণ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ করতালি দিয়ে তাঁকে উষ্ণ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন এবং সম্প্রীতির দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে ঢাকা থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ সামরিক বিমানে সকাল ৯টা ৫০ মিনিটে তিনি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার সময় তারাগঞ্জের এই পথসভায় বক্তব্য দেন তিনি। এর আগে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনের লক্ষ্যে একযোগে তিন বিভাগ সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

ধর্ম-বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সব নাগরিকের সমান অধিকার ও সমান কর্তব্য রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে রংপুরের তারাগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত রংপুর-সৈয়দপুর মহাসড়কের নতুন চৌপথী বাসস্ট্যান্ডের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পথসভা মঞ্চে প্রধানমন্ত্রী উপস্থিত হলে অপেক্ষমাণ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ করতালি দিয়ে তাঁকে উষ্ণ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন এবং সম্প্রীতির দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে ঢাকা থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ সামরিক বিমানে সকাল ৯টা ৫০ মিনিটে তিনি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার সময় তারাগঞ্জের এই পথসভায় বক্তব্য দেন তিনি। এর আগে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনের লক্ষ্যে একযোগে তিন বিভাগ সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ