ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সহায়তা নিয়ে ট্রাম্প-জেলেনস্কি বাকযুদ্ধ

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আগে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের পক্ষ থেকে কোনো ধরনের আগাম সতর্কবার্তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই হামলাগুলোর ক্ষেত্রে আগেভাগে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য না পাওয়ার কারণ ওয়াশিংটনের কাছে জানতে চাওয়া হলেও মার্কিন প্রশাসন তা এড়িয়ে গেছে বলে দাবি করেন তিনি। এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়া ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালালেও মার্কিন গোয়েন্দা ব্যবস্থার কাছ থেকে সময়মতো সতর্কবার্তা না পাওয়া নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

সতর্কবার্তা না পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জেলেনস্কি বলেন, “ওয়াশিংটনে আমাদের কৌশলগত অংশীদারদের পক্ষ থেকে কেন এমন পরিস্থিতি তৈরি হলো, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা আমরা পাইনি। সত্যি বলতে, ব্যক্তিগতভাবে এর কারণ আমারও জানা নেই।”

জেলেনস্কির এই প্রকাশ্য অভিযোগের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে তথ্য আদান-প্রদান করছে। একই সঙ্গে ইউক্রেনের আচরণে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, “আমাকে ইউক্রেনের কথা বলবেন না। আমরা ইউক্রেনকে অনেক কিছু দিয়েছি, অথচ বিনিময়ে তারা আমাদের কিছুই দেয়নি।”

এদিকে ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে গভীর সন্দেহ তৈরি হয়েছে যে রাশিয়া হামলা চালানোর বিষয়ে গোয়েন্দা তথ্য সরবরাহ ইচ্ছাকৃতভাবেই সীমিত রাখছে ওয়াশিংটন। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের রিয়েল-টাইম গোয়েন্দা তথ্য সরবরাহ কমে যাওয়ার কারণে রোববার রাশিয়ার প্রথম ধাপের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে কিয়েভ আগাম কোনো সতর্কতা পায়নি। তবে সেদিন সন্ধ্যার দিকে দ্বিতীয় দফার হামলার ঠিক আগমুহূর্তে সতর্কবার্তা প্রদানের প্রক্রিয়াটি পুনরায় চালু করা হয়।

যদিও নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ব্লুমবার্গকে জানিয়েছেন যে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়ার ক্ষেত্রে তাদের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। তবে ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, গত এক সপ্তাহে মার্কিন গোয়েন্দা তথ্যের প্রবাহ অস্বাভাবিক রকম অনিয়মিত ও ধীরগতির হয়ে পড়েছে। এর আগেও ২০২৫ সালের মার্চে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে দায়িত্ব নেওয়ার পর ওভাল অফিসে একটি উত্তপ্ত বৈঠকের জেরে সাময়িকভাবে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে জেলেনস্কি ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা করছেন, অন্যদিকে ট্রাম্পের অভিযোগ—যুদ্ধ থামাতে ইউক্রেনীয় প্রেসিডেন্টের সদিচ্ছার অভাব রয়েছে। ফলে উভয় দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠছে।

সূত্র: সিএনএন 

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প ভলোদিমির জেলেনস্কি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সহায়তা নিয়ে ট্রাম্প-জেলেনস্কি বাকযুদ্ধ

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আগে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের পক্ষ থেকে কোনো ধরনের আগাম সতর্কবার্তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই হামলাগুলোর ক্ষেত্রে আগেভাগে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য না পাওয়ার কারণ ওয়াশিংটনের কাছে জানতে চাওয়া হলেও মার্কিন প্রশাসন তা এড়িয়ে গেছে বলে দাবি করেন তিনি। এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়া ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালালেও মার্কিন গোয়েন্দা ব্যবস্থার কাছ থেকে সময়মতো সতর্কবার্তা না পাওয়া নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

সতর্কবার্তা না পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জেলেনস্কি বলেন, “ওয়াশিংটনে আমাদের কৌশলগত অংশীদারদের পক্ষ থেকে কেন এমন পরিস্থিতি তৈরি হলো, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা আমরা পাইনি। সত্যি বলতে, ব্যক্তিগতভাবে এর কারণ আমারও জানা নেই।”

জেলেনস্কির এই প্রকাশ্য অভিযোগের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে তথ্য আদান-প্রদান করছে। একই সঙ্গে ইউক্রেনের আচরণে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, “আমাকে ইউক্রেনের কথা বলবেন না। আমরা ইউক্রেনকে অনেক কিছু দিয়েছি, অথচ বিনিময়ে তারা আমাদের কিছুই দেয়নি।”

এদিকে ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে গভীর সন্দেহ তৈরি হয়েছে যে রাশিয়া হামলা চালানোর বিষয়ে গোয়েন্দা তথ্য সরবরাহ ইচ্ছাকৃতভাবেই সীমিত রাখছে ওয়াশিংটন। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের রিয়েল-টাইম গোয়েন্দা তথ্য সরবরাহ কমে যাওয়ার কারণে রোববার রাশিয়ার প্রথম ধাপের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে কিয়েভ আগাম কোনো সতর্কতা পায়নি। তবে সেদিন সন্ধ্যার দিকে দ্বিতীয় দফার হামলার ঠিক আগমুহূর্তে সতর্কবার্তা প্রদানের প্রক্রিয়াটি পুনরায় চালু করা হয়।

যদিও নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ব্লুমবার্গকে জানিয়েছেন যে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়ার ক্ষেত্রে তাদের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। তবে ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, গত এক সপ্তাহে মার্কিন গোয়েন্দা তথ্যের প্রবাহ অস্বাভাবিক রকম অনিয়মিত ও ধীরগতির হয়ে পড়েছে। এর আগেও ২০২৫ সালের মার্চে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে দায়িত্ব নেওয়ার পর ওভাল অফিসে একটি উত্তপ্ত বৈঠকের জেরে সাময়িকভাবে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে জেলেনস্কি ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা করছেন, অন্যদিকে ট্রাম্পের অভিযোগ—যুদ্ধ থামাতে ইউক্রেনীয় প্রেসিডেন্টের সদিচ্ছার অভাব রয়েছে। ফলে উভয় দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠছে।

সূত্র: সিএনএন 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ