ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে রাশিয়া ও ইরান পরস্পরের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে সংকট নিরসনে মস্কো যখন মধ্যস্থতাকারীর ভূমিকা গ্রহণের চেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই তেহরান-মস্কোর এই গভীর কৌশলগত ঐক্যের বার্তা সামনে এলো।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর এই প্রথম আনুষ্ঠানিক সফরে সোমবার (১৯ অক্টোবর) তেহরান পৌঁছান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আরাঘচি জানান, “আমরা ইউরোপ থেকে পশ্চিম এশিয়া পর্যন্ত বিস্তৃত ভূরাজনীতি—লেবানন, ফিলিস্তিন, ইউক্রেন ও ইয়েমেনসহ সব বিষয়ে খোলামেলা আলোচনা করেছি। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক ও পারমাণবিক সহযোগিতা সম্প্রসারণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের সমগ্র ইতিহাসে ইরান ও রাশিয়া এর আগে কখনোই বর্তমানের মতো এত ঘনিষ্ঠভাবে কাজ করেনি।”
এদিকে তেহরানের ওপর ওয়াশিংটনের সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সূত্র: ফার্স নিউজ এজেন্সি
মন্তব্যসমূহ