ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রংপুরের ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মন্দির মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে রংপুরের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় তিনি মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছান। মণ্ডপে প্রবেশের পর তিনি উপস্থিত পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত নেড়ে সমবেত পুণ্যার্থীদের শারদীয় শুভেচ্ছা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের প্রেক্ষিতে এটিই ছিল রংপুরে তাঁর প্রথম সরকারি সফর।

মন্দিরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান রাধা গোবিন্দ ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি রাম জীবন কুন্ডু, রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এবং মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ। এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকা তেজগাঁও বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর তাঁকে সরকারের মন্ত্রী, স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার অভ্যর্থনা জানান।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে রংপুরে যাত্রাকালে সৈয়দপুর বিজ্ঞান কলেজ, তারাগঞ্জ ও পাগলাপীরসহ মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁকে শুভেচ্ছা জানান। এ সময় গাড়ি থেকে হাত নেড়ে নেতা-কর্মী ও উৎসুক জনতার উষ্ণ ভালোবাসার জবাব দেন সরকারপ্রধান।

রংপুরের ঐতিহ্যবাহী এই মণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী পুনরায় সড়কপথে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে বিমানযোগে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করে সেখানকার স্থানীয় ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। উল্লেখ্য, গত ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবীর আবাহনের পর ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব আগামীকাল ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হবে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান শারদীয় দুর্গোৎসব

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রংপুরের ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মন্দির মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে রংপুরের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় তিনি মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছান। মণ্ডপে প্রবেশের পর তিনি উপস্থিত পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত নেড়ে সমবেত পুণ্যার্থীদের শারদীয় শুভেচ্ছা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের প্রেক্ষিতে এটিই ছিল রংপুরে তাঁর প্রথম সরকারি সফর।

মন্দিরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান রাধা গোবিন্দ ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি রাম জীবন কুন্ডু, রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এবং মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ। এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকা তেজগাঁও বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর তাঁকে সরকারের মন্ত্রী, স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার অভ্যর্থনা জানান।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে রংপুরে যাত্রাকালে সৈয়দপুর বিজ্ঞান কলেজ, তারাগঞ্জ ও পাগলাপীরসহ মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁকে শুভেচ্ছা জানান। এ সময় গাড়ি থেকে হাত নেড়ে নেতা-কর্মী ও উৎসুক জনতার উষ্ণ ভালোবাসার জবাব দেন সরকারপ্রধান।

রংপুরের ঐতিহ্যবাহী এই মণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী পুনরায় সড়কপথে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে বিমানযোগে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করে সেখানকার স্থানীয় ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। উল্লেখ্য, গত ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবীর আবাহনের পর ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব আগামীকাল ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ