ধ্যপ্রাচ্যে ইরান ও তাদের আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর—বিশেষ করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের—সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় একযোগে তিনটি উপসাগরীয় দেশে নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমানে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো নিজ দেশের নাগরিকদের জন্য জরুরি বার্তা প্রকাশ করে যেকোনো সময় ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িক বন্ধ এবং আকাশপথে বড় ধরনের ভ্রমণ বিঘ্ন ঘটার বিষয়ে সতর্ক করেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ও বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে সংঘাত আশঙ্কাজনকভাবে বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত মার্কিন দূতাবাস এক আনুষ্ঠানিক সতর্কবার্তায় উল্লেখ করে, হুতিরা সৌদি আরবের অভ্যন্তরে বিভিন্ন বেসামরিক বিমানবন্দর ও সংবেদনশীল জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে, যার ফলে বেসামরিক নাগরিক হতাহতের পাশাপাশি পুরো অঞ্চলের বেসামরিক বিমান চলাচলে মারাত্মক জটিলতা তৈরি হচ্ছে।
বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বর্তমান সংঘাত কেবল ইয়েমেন বা সৌদি আরবের সীমান্তবর্তী এলাকায় সীমাবদ্ধ নাও থাকতে পারে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মন্তব্যসমূহ