ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ সবার দেশ এবং এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে। আজ মঙ্গলবার সকালে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে পাগলাপীরে সড়কের দুই পাশে সমবেত হাজারো জনতার উদ্দেশে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী উপস্থিত জনগণের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, সরকার সব ধর্মের মানুষকে নিয়ে সামনে এগিয়ে যেতে চায়, জনগণ সেই পথচলায় সঙ্গে আছে কি না। এ সময় উপস্থিত হাজারো জনতা হাত উঁচিয়ে স্বতঃস্ফূর্তভাবে তাঁর আহ্বানে সমর্থন প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যেমন সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে রক্ত দিয়েছেন, তেমনি দেশ গড়ার ঐতিহাসিক কাজেও সবাইকে একযোগে অংশ নিতে হবে। তিনি উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পর দেশবাসী বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং সরকার গঠনের প্রথম দিন থেকেই মেহনতি ও খেটে খাওয়া মানুষের কল্যাণে একের পর এক সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড চালু এবং কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করে রাষ্ট্র সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়াচ্ছে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করে সকাল ৯টা ৫০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখানে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিভাগীয় কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। সকালে সৈয়দপুর যাত্রার আগে প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। আজ নবমীতে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন এবং রাতে ঢাকায় ফিরবেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান পাগলাপীর পথসভা রংপুর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ সবার দেশ এবং এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে। আজ মঙ্গলবার সকালে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে পাগলাপীরে সড়কের দুই পাশে সমবেত হাজারো জনতার উদ্দেশে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী উপস্থিত জনগণের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, সরকার সব ধর্মের মানুষকে নিয়ে সামনে এগিয়ে যেতে চায়, জনগণ সেই পথচলায় সঙ্গে আছে কি না। এ সময় উপস্থিত হাজারো জনতা হাত উঁচিয়ে স্বতঃস্ফূর্তভাবে তাঁর আহ্বানে সমর্থন প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যেমন সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে রক্ত দিয়েছেন, তেমনি দেশ গড়ার ঐতিহাসিক কাজেও সবাইকে একযোগে অংশ নিতে হবে। তিনি উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পর দেশবাসী বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং সরকার গঠনের প্রথম দিন থেকেই মেহনতি ও খেটে খাওয়া মানুষের কল্যাণে একের পর এক সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড চালু এবং কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করে রাষ্ট্র সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়াচ্ছে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করে সকাল ৯টা ৫০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখানে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিভাগীয় কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। সকালে সৈয়দপুর যাত্রার আগে প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। আজ নবমীতে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন এবং রাতে ঢাকায় ফিরবেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ