ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ নিয়ে সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস

ফাইল ছবি
ফলো করুন

যুক্তরাষ্ট্রে ভিসার মাধ্যমে অবস্থানের অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (১৭ অক্টোবর) দূতাবাসের এক বার্তায় এ সতর্কতা জানানো হয়। বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়ের চেয়ে বেশি অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার মুখেও পড়তে পারেন।

দূতাবাস আরও জানিয়েছে, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর অভিবাসন-সংক্রান্ত সব তথ্য দেখতে পারেন। অতীতে অভিবাসন আইন বা নিয়ম লঙ্ঘনের কোনো ঘটনা ঘটে থাকলে সেটিও তাঁদের নজরে আসবে।

বার্তায় এ ধরনের পরিস্থিতিতে ‘অনিচ্ছাকৃত ভুল’ গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়েছে।

ট্যাগ : যুক্তরাষ্ট্র ভিসা মার্কিন দূতাবাস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ নিয়ে সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রে ভিসার মাধ্যমে অবস্থানের অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (১৭ অক্টোবর) দূতাবাসের এক বার্তায় এ সতর্কতা জানানো হয়। বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়ের চেয়ে বেশি অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার মুখেও পড়তে পারেন।

দূতাবাস আরও জানিয়েছে, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর অভিবাসন-সংক্রান্ত সব তথ্য দেখতে পারেন। অতীতে অভিবাসন আইন বা নিয়ম লঙ্ঘনের কোনো ঘটনা ঘটে থাকলে সেটিও তাঁদের নজরে আসবে।

বার্তায় এ ধরনের পরিস্থিতিতে ‘অনিচ্ছাকৃত ভুল’ গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ