ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নারী প্রধানমন্ত্রী হিসেবে বাড়তি কাজের চাপের কথা জানালেন তাকাইচি

ফাইল ছবি
ফলো করুন

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কর্মব্যস্ততা ও ঘরের কাজ নিয়ে দেওয়া বক্তব্য দেশটিতে লিঙ্গভিত্তিক ভূমিকা এবং দীর্ঘ কর্মঘণ্টার সংস্কৃতি নিয়ে বিতর্ক তৈরি করেছে। নারী হওয়ার কারণে পুরুষ পূর্বসূরিদের তুলনায় তাঁর বেশি সময় ব্যয় হয় বলে মন্তব্য করার পর সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বুধবার পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় তাকাইচি নিজের দৈনন্দিন কাজের বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, সকালে উঠে গোসল করা, নাশতা তৈরি ও থালাবাসন ধোয়ার পর তাঁকে মেকআপ করতে হয়। এসব কাজের কারণে পুরুষ প্রধানমন্ত্রীদের তুলনায় তাঁর প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা বেশি সময় লাগে।

তাঁর এই বক্তব্যের পর বিভিন্ন মহলে সমালোচনা দেখা দেয়। আইনজীবী, অধিকারকর্মী ও সাধারণ মানুষের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ করে বলেন, ঘরের কাজের বিষয়টি সামনে এনে সময় ব্যবস্থাপনার দুর্বলতা কিংবা অপ্রয়োজনীয় দীর্ঘ কর্মপ্রক্রিয়াকে যুক্তিযুক্ত করা যায় না। তাঁদের সমালোচনায় সেকেলে লিঙ্গভিত্তিক সামাজিক মূল্যবোধ ও অতিরিক্ত কাজের সংস্কৃতিকে উৎসাহিত করার প্রশ্নও উঠে এসেছে।

তাকাইচি দৈনিক মাত্র শূন্য থেকে তিন ঘণ্টা ঘুমানোর কথা প্রকাশ করায় কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য সম্পর্কে নেতিবাচক বার্তা ছড়ানোর অভিযোগও উঠেছে। এর মধ্যে বিভিন্ন কেলেঙ্কারির জেরে তাঁর নবনিযুক্ত কৃষিমন্ত্রী কাজুও ইয়ানার পদত্যাগ প্রধানমন্ত্রীর ওপর রাজনৈতিক চাপ আরও বাড়িয়েছে।

এ পরিস্থিতিতে জাপান ইনোভেশন পার্টির নেতা ফু মিতাকে ফুজিতা সংসদীয় অধিবেশনের দীর্ঘ কর্মঘণ্টা কমানোর পরামর্শ দিয়েছেন। এনএক্সজেআই রিসার্চের গবেষণার বরাত দিয়ে তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে শেফ ও গৃহকর্মী নিয়োগের প্রস্তাবও দেন। তাঁর মতে, এতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে আরও বেশি মনোযোগ দিতে পারবেন।

তাকাইচির বক্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কে জাপানের কর্মসংস্কৃতি, নারীর পারিবারিক দায়িত্ব এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সামনে এসেছে।

সূত্র: এনবিসি নিউজ।

ট্যাগ : জাপান সানায়ে তাকাইচি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নারী প্রধানমন্ত্রী হিসেবে বাড়তি কাজের চাপের কথা জানালেন তাকাইচি

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কর্মব্যস্ততা ও ঘরের কাজ নিয়ে দেওয়া বক্তব্য দেশটিতে লিঙ্গভিত্তিক ভূমিকা এবং দীর্ঘ কর্মঘণ্টার সংস্কৃতি নিয়ে বিতর্ক তৈরি করেছে। নারী হওয়ার কারণে পুরুষ পূর্বসূরিদের তুলনায় তাঁর বেশি সময় ব্যয় হয় বলে মন্তব্য করার পর সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বুধবার পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় তাকাইচি নিজের দৈনন্দিন কাজের বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, সকালে উঠে গোসল করা, নাশতা তৈরি ও থালাবাসন ধোয়ার পর তাঁকে মেকআপ করতে হয়। এসব কাজের কারণে পুরুষ প্রধানমন্ত্রীদের তুলনায় তাঁর প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা বেশি সময় লাগে।

তাঁর এই বক্তব্যের পর বিভিন্ন মহলে সমালোচনা দেখা দেয়। আইনজীবী, অধিকারকর্মী ও সাধারণ মানুষের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ করে বলেন, ঘরের কাজের বিষয়টি সামনে এনে সময় ব্যবস্থাপনার দুর্বলতা কিংবা অপ্রয়োজনীয় দীর্ঘ কর্মপ্রক্রিয়াকে যুক্তিযুক্ত করা যায় না। তাঁদের সমালোচনায় সেকেলে লিঙ্গভিত্তিক সামাজিক মূল্যবোধ ও অতিরিক্ত কাজের সংস্কৃতিকে উৎসাহিত করার প্রশ্নও উঠে এসেছে।

তাকাইচি দৈনিক মাত্র শূন্য থেকে তিন ঘণ্টা ঘুমানোর কথা প্রকাশ করায় কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য সম্পর্কে নেতিবাচক বার্তা ছড়ানোর অভিযোগও উঠেছে। এর মধ্যে বিভিন্ন কেলেঙ্কারির জেরে তাঁর নবনিযুক্ত কৃষিমন্ত্রী কাজুও ইয়ানার পদত্যাগ প্রধানমন্ত্রীর ওপর রাজনৈতিক চাপ আরও বাড়িয়েছে।

এ পরিস্থিতিতে জাপান ইনোভেশন পার্টির নেতা ফু মিতাকে ফুজিতা সংসদীয় অধিবেশনের দীর্ঘ কর্মঘণ্টা কমানোর পরামর্শ দিয়েছেন। এনএক্সজেআই রিসার্চের গবেষণার বরাত দিয়ে তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে শেফ ও গৃহকর্মী নিয়োগের প্রস্তাবও দেন। তাঁর মতে, এতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে আরও বেশি মনোযোগ দিতে পারবেন।

তাকাইচির বক্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কে জাপানের কর্মসংস্কৃতি, নারীর পারিবারিক দায়িত্ব এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সামনে এসেছে।

সূত্র: এনবিসি নিউজ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ