ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন

সংগৃহীত ছবি
ফলো করুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে চলন্ত একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া সেতুর ওপর এ ঘটনা ঘটে। বাসটি এভার গ্রিন পরিবহনের ছিল এবং মাওয়ার দিকে যাচ্ছিল।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এবং সিরাজদিখান ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার জানান, রাত ১১টা ৮ মিনিটে মোবাইল ফোনে সিরাজদিখান ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে খবর আসে যে কুচিয়ামোড়া সেতুর ওপর চলন্ত একটি বাসে আগুন লেগেছে।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন বেশি ছড়াতে পারেনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে জ্বালানি তেলের ট্যাংকের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পরপরই চালক বাসটি নিরাপদ স্থানে থামিয়ে দেন। এ সময় যাত্রীরা দরজা দিয়ে দ্রুত নেমে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে চলন্ত একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া সেতুর ওপর এ ঘটনা ঘটে। বাসটি এভার গ্রিন পরিবহনের ছিল এবং মাওয়ার দিকে যাচ্ছিল।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এবং সিরাজদিখান ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার জানান, রাত ১১টা ৮ মিনিটে মোবাইল ফোনে সিরাজদিখান ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে খবর আসে যে কুচিয়ামোড়া সেতুর ওপর চলন্ত একটি বাসে আগুন লেগেছে।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন বেশি ছড়াতে পারেনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে জ্বালানি তেলের ট্যাংকের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পরপরই চালক বাসটি নিরাপদ স্থানে থামিয়ে দেন। এ সময় যাত্রীরা দরজা দিয়ে দ্রুত নেমে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ