ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিজেপির পতাকা মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মাঠে ২৫ হাজার নিরাপত্তাকর্মী

ছবি : সংগৃহীত
ফলো করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা মিছিলকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। শুক্রবার (১৬ অক্টোবর) এ কর্মসূচি ঘিরে নয়াদিল্লি ও এর সংলগ্ন সংবেদনশীল এলাকাগুলোতে ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ঐতিহাসিক বাণিজ্যিক এলাকা কনট প্লেসের সেন্ট্রাল পার্ক ও রাজীব চক মেট্রো স্টেশনসহ আশপাশের এলাকায় নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন করে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। খবর এনডিটিভির।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ায় নজিরবিহীন অনিয়ম ও কোটি কোটি ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে এ মিছিলের ডাক দিয়েছে সিজেপি। এছাড়া চলতি সপ্তাহের শুরুতে দলটির দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে গ্রেফতারের ঘটনার প্রতিবাদও রয়েছে এ কর্মসূচির মূলে। যন্তর মন্তরকে বিক্ষোভস্থল হিসেবে ব্যবহারের অনুমতি না পাওয়ায় আন্দোলনকারীরা কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এই গণজমায়েতের ঘোষণা দেয়। এই কর্মসূচিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেত্রী নেহা বোরা এবং আম আদমি পার্টির (আপ) নেতাকর্মীদেরও সমর্থন ও অংশ নেওয়ার কথা রয়েছে।

বিক্ষোভের আশঙ্কায় সেন্ট্রাল পার্কে সাধারণ মানুষকে জমায়েত না হওয়ার আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ। একই সঙ্গে নয়াদিল্লি পৌর পরিষদ (এনডিএমসি) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রশাসনিক কারণ দেখিয়ে শুক্রবার ও শনিবার সেন্ট্রাল পার্কটি জনসাধারণের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হবে। দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার আওতায় কনট প্লেস ও তৎসংলগ্ন এলাকায় কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

দিল্লি পুলিশের উপকমিশনার ও জনসংযোগ কর্মকর্তা নেহা যাদব এক বিবৃতিতে জানান, নাগরিক নিরাপত্তা ও সরকারি সম্পত্তি সুরক্ষার স্বার্থেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে জাতীয় পতাকা হাতে নিয়ে জাতীয় সংগীত গাওয়ার জন্য নির্বাচিত কয়েকজন আন্দোলনকারীকে নির্ধারিত কোনো স্থানে সীমিত পরিসরে কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হতে পারে। এদিকে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত সাধারণ যাত্রীদের জন্য রাজীব চক বা পার্শ্ববর্তী স্টেশনগুলো বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে এটিকে শেষ বিকল্প হিসেবে ব্যবহার করা হবে।

সূত্র: এনডিটিভি

ট্যাগ : ককরোচ জনতা পার্টি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সিজেপির পতাকা মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মাঠে ২৫ হাজার নিরাপত্তাকর্মী

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা মিছিলকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। শুক্রবার (১৬ অক্টোবর) এ কর্মসূচি ঘিরে নয়াদিল্লি ও এর সংলগ্ন সংবেদনশীল এলাকাগুলোতে ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ঐতিহাসিক বাণিজ্যিক এলাকা কনট প্লেসের সেন্ট্রাল পার্ক ও রাজীব চক মেট্রো স্টেশনসহ আশপাশের এলাকায় নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন করে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। খবর এনডিটিভির।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ায় নজিরবিহীন অনিয়ম ও কোটি কোটি ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে এ মিছিলের ডাক দিয়েছে সিজেপি। এছাড়া চলতি সপ্তাহের শুরুতে দলটির দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে গ্রেফতারের ঘটনার প্রতিবাদও রয়েছে এ কর্মসূচির মূলে। যন্তর মন্তরকে বিক্ষোভস্থল হিসেবে ব্যবহারের অনুমতি না পাওয়ায় আন্দোলনকারীরা কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এই গণজমায়েতের ঘোষণা দেয়। এই কর্মসূচিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেত্রী নেহা বোরা এবং আম আদমি পার্টির (আপ) নেতাকর্মীদেরও সমর্থন ও অংশ নেওয়ার কথা রয়েছে।

বিক্ষোভের আশঙ্কায় সেন্ট্রাল পার্কে সাধারণ মানুষকে জমায়েত না হওয়ার আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ। একই সঙ্গে নয়াদিল্লি পৌর পরিষদ (এনডিএমসি) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রশাসনিক কারণ দেখিয়ে শুক্রবার ও শনিবার সেন্ট্রাল পার্কটি জনসাধারণের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হবে। দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার আওতায় কনট প্লেস ও তৎসংলগ্ন এলাকায় কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

দিল্লি পুলিশের উপকমিশনার ও জনসংযোগ কর্মকর্তা নেহা যাদব এক বিবৃতিতে জানান, নাগরিক নিরাপত্তা ও সরকারি সম্পত্তি সুরক্ষার স্বার্থেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে জাতীয় পতাকা হাতে নিয়ে জাতীয় সংগীত গাওয়ার জন্য নির্বাচিত কয়েকজন আন্দোলনকারীকে নির্ধারিত কোনো স্থানে সীমিত পরিসরে কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হতে পারে। এদিকে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত সাধারণ যাত্রীদের জন্য রাজীব চক বা পার্শ্ববর্তী স্টেশনগুলো বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে এটিকে শেষ বিকল্প হিসেবে ব্যবহার করা হবে।

সূত্র: এনডিটিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ