ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গণতান্ত্রিক সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চান ডেপুটি স্পিকার

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী ও সমুন্নত রাখতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একই সঙ্গে সংসদীয় কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় নিজ কার্যালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন ডেপুটি স্পিকার।

বৈঠকে সংসদ সদস্যদের প্রশিক্ষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম, প্রশাসনিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

কায়সার কামাল বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হলেও তখন গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি।

ডেপুটি স্পিকারের ভাষ্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে ভূমিকা রাখেন।

ক্ষমতার সুষ্ঠু হস্তান্তর এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রেও খালেদা জিয়ার অবদান উল্লেখযোগ্য বলে মন্তব্য করেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে কায়সার কামাল বলেন, তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে বিগত সরকারের শাসনের অবসান ঘটেছে। বাংলাদেশের জেনজির দেখানো পথ অনুসরণ করে বিশ্বের বিভিন্ন দেশেও স্বৈরাচারী শাসকদের উৎখাত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

জনগণের ভোটাধিকারের ভিত্তিতেই বর্তমান সরকার নির্বাচিত হয়েছে বলেও উল্লেখ করেন ডেপুটি স্পিকার।

বাংলাদেশে ইউএনডিপির কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, সংসদ সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে সংস্থাটি গুরুত্বপূর্ণ সহযোগিতা দিয়ে আসছে। গণতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রেও ইউএনডিপি ইতিবাচক ভূমিকা পালন করছে।

এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস জানান, ১৯৭২ সাল থেকে বাংলাদেশের সঙ্গে সংস্থাটির সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, জাতীয় সংসদে প্রথমবার নির্বাচিত সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কোর্স ও প্রশিক্ষণ আয়োজনের ক্ষেত্রে সহযোগিতা দিতে ইউএনডিপি প্রস্তুত রয়েছে।

পাশাপাশি সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমে সহায়তা এবং লিঙ্গসমতা নীতি বাস্তবায়নেও সংস্থাটি কাজ করতে আগ্রহী বলে জানান তিনি।

সাক্ষাৎকালে দেশের প্রশাসনিক কাঠামোয় সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি বলেন, সরকারি নিয়োগে প্রার্থীদের দক্ষতা যাচাইয়ের পাশাপাশি নৈতিক মূল্যবোধকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন দেশের প্রায় ৩২৫টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রশিক্ষণপদ্ধতিতে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এসব প্রতিষ্ঠানে বাস্তবভিত্তিক ও জ্ঞাননির্ভর মূল্যায়ন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

বৈঠকে ইউএনডিপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : জাতীয় সংসদ কায়সার কামাল ডেপুটি স্পিকার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

গণতান্ত্রিক সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চান ডেপুটি স্পিকার

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী ও সমুন্নত রাখতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একই সঙ্গে সংসদীয় কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় নিজ কার্যালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন ডেপুটি স্পিকার।

বৈঠকে সংসদ সদস্যদের প্রশিক্ষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম, প্রশাসনিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

কায়সার কামাল বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হলেও তখন গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি।

ডেপুটি স্পিকারের ভাষ্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে ভূমিকা রাখেন।

ক্ষমতার সুষ্ঠু হস্তান্তর এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রেও খালেদা জিয়ার অবদান উল্লেখযোগ্য বলে মন্তব্য করেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে কায়সার কামাল বলেন, তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে বিগত সরকারের শাসনের অবসান ঘটেছে। বাংলাদেশের জেনজির দেখানো পথ অনুসরণ করে বিশ্বের বিভিন্ন দেশেও স্বৈরাচারী শাসকদের উৎখাত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

জনগণের ভোটাধিকারের ভিত্তিতেই বর্তমান সরকার নির্বাচিত হয়েছে বলেও উল্লেখ করেন ডেপুটি স্পিকার।

বাংলাদেশে ইউএনডিপির কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, সংসদ সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে সংস্থাটি গুরুত্বপূর্ণ সহযোগিতা দিয়ে আসছে। গণতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রেও ইউএনডিপি ইতিবাচক ভূমিকা পালন করছে।

এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস জানান, ১৯৭২ সাল থেকে বাংলাদেশের সঙ্গে সংস্থাটির সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, জাতীয় সংসদে প্রথমবার নির্বাচিত সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কোর্স ও প্রশিক্ষণ আয়োজনের ক্ষেত্রে সহযোগিতা দিতে ইউএনডিপি প্রস্তুত রয়েছে।

পাশাপাশি সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমে সহায়তা এবং লিঙ্গসমতা নীতি বাস্তবায়নেও সংস্থাটি কাজ করতে আগ্রহী বলে জানান তিনি।

সাক্ষাৎকালে দেশের প্রশাসনিক কাঠামোয় সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি বলেন, সরকারি নিয়োগে প্রার্থীদের দক্ষতা যাচাইয়ের পাশাপাশি নৈতিক মূল্যবোধকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন দেশের প্রায় ৩২৫টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রশিক্ষণপদ্ধতিতে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এসব প্রতিষ্ঠানে বাস্তবভিত্তিক ও জ্ঞাননির্ভর মূল্যায়ন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

বৈঠকে ইউএনডিপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ