ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

শতভাগ শিশুকে টিকার আওতায় আনার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের প্রতিটি শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে বাড়ি বাড়ি গিয়ে টিকা গ্রহণের উপযোগী শিশুদের শনাক্ত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী কোনো শিশু যেন প্রয়োজনীয় টিকা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বাংলাদেশে ইপিআই ও ভিপিডি সার্ভেইলেন্সের যৌথ স্বাধীন পর্যালোচনা ২০২৬-এর ফলাফল অবহিতকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদানের সুযোগ পাওয়ার ক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করা জরুরি। শুধু নির্ধারিত টিকাদান কেন্দ্রে সেবা দেওয়ার মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না। স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে টিকা নেওয়ার উপযোগী শিশুদের খুঁজে বের করতে হবে।

তিনি দেশের সব এলাকায় শতভাগ টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

টিকার মান ও কার্যকারিতা বজায় রাখার বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, টিকা সংরক্ষণের জন্য নির্ধারিত কোল্ড চেইন ব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করতে হবে।

টিকা সরবরাহ থেকে শুরু করে প্রয়োগ পর্যন্ত প্রতিটি পর্যায়ে গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি টিকার কার্যকারিতা ও রোগ প্রতিরোধক্ষমতা নিয়মিত মূল্যায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সংক্রামক রোগ ও মহামারি থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, ১৯৭৯ সালে শুরু হওয়া সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) দেশের শিশুদের বিভিন্ন মারাত্মক রোগ থেকে সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এ কর্মসূচি বাস্তবায়নে গ্যাভি, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানগুলোর অবদানের কথাও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার জানান, দেশের প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে নগর এলাকার বাসিন্দাদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার স্বাস্থ্য খাতে সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে।

এই উদ্যোগের আওতায় প্রতিটি ইউনিয়ন এবং শহরের প্রতিটি ওয়ার্ডে পৃথক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি জনগণের কাছাকাছি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আরও এক লাখ ‘কমিউনিটি হেলথ অ্যান্ড ওয়েলবিং কর্মী’ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।

ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, টিকাদান কর্মসূচি এবং টিকাপ্রতিরোধযোগ্য রোগের নজরদারি কার্যক্রমের ফলাফল পর্যালোচনা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নরওয়েল এবং ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি জিলিয়ান মেলসপ।

ট্যাগ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য অধিদপ্তর ইউনিসেফ স্বাস্থ্যমন্ত্রী শিশু টিকাদান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

শতভাগ শিশুকে টিকার আওতায় আনার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

দেশের প্রতিটি শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে বাড়ি বাড়ি গিয়ে টিকা গ্রহণের উপযোগী শিশুদের শনাক্ত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী কোনো শিশু যেন প্রয়োজনীয় টিকা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বাংলাদেশে ইপিআই ও ভিপিডি সার্ভেইলেন্সের যৌথ স্বাধীন পর্যালোচনা ২০২৬-এর ফলাফল অবহিতকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদানের সুযোগ পাওয়ার ক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করা জরুরি। শুধু নির্ধারিত টিকাদান কেন্দ্রে সেবা দেওয়ার মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না। স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে টিকা নেওয়ার উপযোগী শিশুদের খুঁজে বের করতে হবে।

তিনি দেশের সব এলাকায় শতভাগ টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

টিকার মান ও কার্যকারিতা বজায় রাখার বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, টিকা সংরক্ষণের জন্য নির্ধারিত কোল্ড চেইন ব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করতে হবে।

টিকা সরবরাহ থেকে শুরু করে প্রয়োগ পর্যন্ত প্রতিটি পর্যায়ে গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি টিকার কার্যকারিতা ও রোগ প্রতিরোধক্ষমতা নিয়মিত মূল্যায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সংক্রামক রোগ ও মহামারি থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, ১৯৭৯ সালে শুরু হওয়া সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) দেশের শিশুদের বিভিন্ন মারাত্মক রোগ থেকে সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এ কর্মসূচি বাস্তবায়নে গ্যাভি, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানগুলোর অবদানের কথাও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার জানান, দেশের প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে নগর এলাকার বাসিন্দাদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার স্বাস্থ্য খাতে সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে।

এই উদ্যোগের আওতায় প্রতিটি ইউনিয়ন এবং শহরের প্রতিটি ওয়ার্ডে পৃথক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি জনগণের কাছাকাছি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আরও এক লাখ ‘কমিউনিটি হেলথ অ্যান্ড ওয়েলবিং কর্মী’ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।

ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, টিকাদান কর্মসূচি এবং টিকাপ্রতিরোধযোগ্য রোগের নজরদারি কার্যক্রমের ফলাফল পর্যালোচনা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নরওয়েল এবং ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি জিলিয়ান মেলসপ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ