ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

এলপিজি বিক্রি বন্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি জ্বালানিমন্ত্রীর

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশজুড়ে এলপিজি সরবরাহ সংকট ও বাড়তি দামের মধ্যে টানা দুই দিন গ্যাস বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ও শুক্রবার (১৬ অক্টোবর) এ কর্মসূচি পালনের কথা রয়েছে। তবে কর্মসূচির সুযোগে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অযৌক্তিকভাবে দাম বাড়ানোর চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ অবস্থান জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

জ্বালানিমন্ত্রী বলেন, পণ্য সরবরাহ বন্ধ করে বারবার মূল্যবৃদ্ধির চেষ্টা গ্রহণযোগ্য নয়। ব্যবসায়ীদের যেকোনো যৌক্তিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।

বৈঠকে দেশের বর্তমান এলপিজি সরবরাহ পরিস্থিতি এবং আগামী বছরের চাহিদা পূরণে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের পরিবর্তন, বৈশ্বিক সংকট এবং আমদানির উৎস নিয়ে অনিশ্চয়তা দেশের এলপিজি খাতে চাপ তৈরি করেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বেসরকারি আমদানিকারকদের বিকল্প উৎস থেকে গ্যাস সংগ্রহের উদ্যোগ নিতে হচ্ছে।

এসব প্রতিকূলতার মধ্যেও সাধারণ মানুষের জন্য সহনীয় মূল্যে এলপিজি সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান তিনি।

বাজারে সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ডিলার পর্যায়ে কৃত্রিম সংকট প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে সক্রিয় করা হয়েছে।

ব্যবসায়ীদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, আগামী ৩০ অক্টোবর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আবার বৈঠক অনুষ্ঠিত হবে।

ভারত ও বাংলাদেশের এলপিজির দামের পার্থক্য নিয়েও কথা বলেন ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, ভারতে সরকারি ভর্তুকির আওতায় নির্দিষ্ট সুবিধাভোগীরা তুলনামূলক কম দামে এলপিজি পান। বাংলাদেশে এমন ভর্তুকি ব্যবস্থা নেই। এখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে এলপিজি আমদানি করে বাজারে সরবরাহ করে। ফলে আন্তর্জাতিক বাজারের মূল্য পরিবর্তনের প্রভাব সরাসরি দেশের বাজারে পড়ে।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, এলপিজির বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে। দেশে এলপিজি আমদানির দায়িত্ব বেসরকারি খাতের হাতে থাকলেও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এর দাম নির্ধারণ করে বিইআরসি।

ব্যবসায়ীদের কমিশন, লাভ-লোকসান ও অন্যান্য বাণিজ্যিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে দাবি আদায়ের নামে বাজারে অস্থিরতা সৃষ্টি কিংবা জনস্বার্থের পরিপন্থী কোনো পরিস্থিতি তৈরি করা হলে তা গ্রহণ করা হবে না বলেও সতর্ক করেন বাণিজ্যমন্ত্রী।

এদিকে, ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ কয়েকটি দাবিতে দুই দিনের বিক্রয় বন্ধ কর্মসূচি ঘোষণা করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

গত সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. সেলিম খান এ ঘোষণা দেন। দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলেও জানান তিনি।

এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডারের সরবরাহ কমে যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। কোথাও সিলিন্ডার পাওয়া গেলেও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ দিতে হচ্ছে ক্রেতাদের।

গত ৪ অক্টোবর বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। অথচ বাজারে একই সিলিন্ডার ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কমে যাওয়ায় বাজারে সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে টানা দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকলে ভোক্তাদের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

ট্যাগ : এলপিজি বিইআরসি জ্বালানিমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

এলপিজি বিক্রি বন্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি জ্বালানিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

দেশজুড়ে এলপিজি সরবরাহ সংকট ও বাড়তি দামের মধ্যে টানা দুই দিন গ্যাস বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ও শুক্রবার (১৬ অক্টোবর) এ কর্মসূচি পালনের কথা রয়েছে। তবে কর্মসূচির সুযোগে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অযৌক্তিকভাবে দাম বাড়ানোর চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ অবস্থান জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

জ্বালানিমন্ত্রী বলেন, পণ্য সরবরাহ বন্ধ করে বারবার মূল্যবৃদ্ধির চেষ্টা গ্রহণযোগ্য নয়। ব্যবসায়ীদের যেকোনো যৌক্তিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।

বৈঠকে দেশের বর্তমান এলপিজি সরবরাহ পরিস্থিতি এবং আগামী বছরের চাহিদা পূরণে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের পরিবর্তন, বৈশ্বিক সংকট এবং আমদানির উৎস নিয়ে অনিশ্চয়তা দেশের এলপিজি খাতে চাপ তৈরি করেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বেসরকারি আমদানিকারকদের বিকল্প উৎস থেকে গ্যাস সংগ্রহের উদ্যোগ নিতে হচ্ছে।

এসব প্রতিকূলতার মধ্যেও সাধারণ মানুষের জন্য সহনীয় মূল্যে এলপিজি সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান তিনি।

বাজারে সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ডিলার পর্যায়ে কৃত্রিম সংকট প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে সক্রিয় করা হয়েছে।

ব্যবসায়ীদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, আগামী ৩০ অক্টোবর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আবার বৈঠক অনুষ্ঠিত হবে।

ভারত ও বাংলাদেশের এলপিজির দামের পার্থক্য নিয়েও কথা বলেন ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, ভারতে সরকারি ভর্তুকির আওতায় নির্দিষ্ট সুবিধাভোগীরা তুলনামূলক কম দামে এলপিজি পান। বাংলাদেশে এমন ভর্তুকি ব্যবস্থা নেই। এখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে এলপিজি আমদানি করে বাজারে সরবরাহ করে। ফলে আন্তর্জাতিক বাজারের মূল্য পরিবর্তনের প্রভাব সরাসরি দেশের বাজারে পড়ে।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, এলপিজির বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে। দেশে এলপিজি আমদানির দায়িত্ব বেসরকারি খাতের হাতে থাকলেও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এর দাম নির্ধারণ করে বিইআরসি।

ব্যবসায়ীদের কমিশন, লাভ-লোকসান ও অন্যান্য বাণিজ্যিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে দাবি আদায়ের নামে বাজারে অস্থিরতা সৃষ্টি কিংবা জনস্বার্থের পরিপন্থী কোনো পরিস্থিতি তৈরি করা হলে তা গ্রহণ করা হবে না বলেও সতর্ক করেন বাণিজ্যমন্ত্রী।

এদিকে, ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ কয়েকটি দাবিতে দুই দিনের বিক্রয় বন্ধ কর্মসূচি ঘোষণা করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

গত সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. সেলিম খান এ ঘোষণা দেন। দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলেও জানান তিনি।

এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডারের সরবরাহ কমে যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। কোথাও সিলিন্ডার পাওয়া গেলেও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ দিতে হচ্ছে ক্রেতাদের।

গত ৪ অক্টোবর বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। অথচ বাজারে একই সিলিন্ডার ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কমে যাওয়ায় বাজারে সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে টানা দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকলে ভোক্তাদের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ