ঢাকা, বাংলাদেশ
২৫° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ভারতে মাইকে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন

ভারতে মাইকে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ছবি : সংগৃহীত
ফলো করুন

ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলায় নির্ধারিত শব্দসীমার বেশি শব্দে মসজিদের লাউডস্পিকার ব্যবহারের অভিযোগে এক মুয়াজ্জিনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। একই ঘটনায় মসজিদের লাউডস্পিকার জব্দ করা হয়েছে এবং দায়িত্বে গাফিলতির অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার নাজিবাবাদ এলাকায়। জেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে একটি জনশুনানি কর্মসূচিতে যাওয়ার সময় মসজিদ থেকে উচ্চ শব্দে আজানের আওয়াজ শুনতে পান। পরে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলে মসজিদে গিয়ে লাউডস্পিকার পরীক্ষা করা হয়। পুলিশের দাবি, সেটি অনুমোদিত শব্দসীমার বেশি মাত্রায় ব্যবহার করা হচ্ছিল। 

পুলিশ মোহাম্মদ ফাইজান নামে ওই মুয়াজ্জিনকে আটক করে। পরে উপবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে তাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়। তার বিরুদ্ধে শব্দদূষণ নিয়ন্ত্রণের বিধি লঙ্ঘন এবং শান্তি ভঙ্গের অভিযোগে আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে।

পুলিশের বক্তব্য অনুযায়ী, মসজিদটির লাউডস্পিকার ব্যবহারের অনুমতি ছিল না অথবা সেটি নির্ধারিত শব্দসীমা অতিক্রম করছিল। এ অভিযোগের ভিত্তিতেই মামলা করা হয়। তবে প্রকাশিত প্রতিবেদনগুলোতে ঘটনাস্থলে ঠিক কত ডেসিবেল শব্দ মাপা হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। 

ঘটনার পর বিজনোর জেলার সব থানাকে ধর্মীয় স্থাপনাগুলোতে ব্যবহৃত লাউডস্পিকারের শব্দমাত্রা নিয়ে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে শব্দবিধি মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করে প্রতিবেদন বা হলফনামা জমা দিতে বলা হয়েছে। ভবিষ্যতে নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। 

এ ঘটনায় নাজিবাবাদ এলাকার দায়িত্বে থাকা বিট কনস্টেবল ললিত কুমারকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ প্রশাসনের ভাষ্য, ধর্মীয় স্থাপনায় লাউডস্পিকার ব্যবহারের নিয়ম যথাযথভাবে তদারক করতে ব্যর্থতার কারণে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। 

বিজনোর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল সিং জানিয়েছেন, ধর্মীয় স্থান হলেও নির্ধারিত শব্দসীমার বাইরে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। প্রশাসনের দাবি, এ অভিযান কোনো নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, বরং শব্দদূষণ নিয়ন্ত্রণের বিধি বাস্তবায়নের অংশ। 

তবে ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে ভিন্ন মতও সামনে এসেছে। নাজিবাবাদের শহর কাজি আফান-উল-হক বলেছেন, নির্ধারিত মাত্রার বেশি শব্দ হয়ে থাকলে সতর্ক করে ভবিষ্যতে নিয়ম মেনে চলার সুযোগ দেওয়া যেত। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া,

ট্যাগ : ভারত উত্তর প্রদেশ বিজনোর আজান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


ভারতে মাইকে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলায় নির্ধারিত শব্দসীমার বেশি শব্দে মসজিদের লাউডস্পিকার ব্যবহারের অভিযোগে এক মুয়াজ্জিনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। একই ঘটনায় মসজিদের লাউডস্পিকার জব্দ করা হয়েছে এবং দায়িত্বে গাফিলতির অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার নাজিবাবাদ এলাকায়। জেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে একটি জনশুনানি কর্মসূচিতে যাওয়ার সময় মসজিদ থেকে উচ্চ শব্দে আজানের আওয়াজ শুনতে পান। পরে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলে মসজিদে গিয়ে লাউডস্পিকার পরীক্ষা করা হয়। পুলিশের দাবি, সেটি অনুমোদিত শব্দসীমার বেশি মাত্রায় ব্যবহার করা হচ্ছিল। 

পুলিশ মোহাম্মদ ফাইজান নামে ওই মুয়াজ্জিনকে আটক করে। পরে উপবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে তাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়। তার বিরুদ্ধে শব্দদূষণ নিয়ন্ত্রণের বিধি লঙ্ঘন এবং শান্তি ভঙ্গের অভিযোগে আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে।

পুলিশের বক্তব্য অনুযায়ী, মসজিদটির লাউডস্পিকার ব্যবহারের অনুমতি ছিল না অথবা সেটি নির্ধারিত শব্দসীমা অতিক্রম করছিল। এ অভিযোগের ভিত্তিতেই মামলা করা হয়। তবে প্রকাশিত প্রতিবেদনগুলোতে ঘটনাস্থলে ঠিক কত ডেসিবেল শব্দ মাপা হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। 

ঘটনার পর বিজনোর জেলার সব থানাকে ধর্মীয় স্থাপনাগুলোতে ব্যবহৃত লাউডস্পিকারের শব্দমাত্রা নিয়ে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে শব্দবিধি মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করে প্রতিবেদন বা হলফনামা জমা দিতে বলা হয়েছে। ভবিষ্যতে নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। 

এ ঘটনায় নাজিবাবাদ এলাকার দায়িত্বে থাকা বিট কনস্টেবল ললিত কুমারকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ প্রশাসনের ভাষ্য, ধর্মীয় স্থাপনায় লাউডস্পিকার ব্যবহারের নিয়ম যথাযথভাবে তদারক করতে ব্যর্থতার কারণে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। 

বিজনোর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল সিং জানিয়েছেন, ধর্মীয় স্থান হলেও নির্ধারিত শব্দসীমার বাইরে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। প্রশাসনের দাবি, এ অভিযান কোনো নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, বরং শব্দদূষণ নিয়ন্ত্রণের বিধি বাস্তবায়নের অংশ। 

তবে ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে ভিন্ন মতও সামনে এসেছে। নাজিবাবাদের শহর কাজি আফান-উল-হক বলেছেন, নির্ধারিত মাত্রার বেশি শব্দ হয়ে থাকলে সতর্ক করে ভবিষ্যতে নিয়ম মেনে চলার সুযোগ দেওয়া যেত। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া,


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ