ঢাকা, বাংলাদেশ
২৪° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ইরানকে রাশিয়া-চীনের সহায়তাকে গুরুত্ব দিচ্ছেন না ট্রাম্প

ইরানকে রাশিয়া-চীনের সহায়তাকে গুরুত্ব দিচ্ছেন না ট্রাম্প
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরানের সঙ্গে চলমান সংঘাতে রাশিয়া ও চীন তেহরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, সেটিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, ইরান যুদ্ধে দেশ দুটির সম্পৃক্ততা সীমিত। সামান্য গোয়েন্দা তথ্য সরবরাহকে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ হিসেবে বিবেচনা করেন না তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগো অবকাশকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর সাম্প্রতিক বৈঠক অত্যন্ত ভালো হয়েছে। ইরানের সঙ্গে চলমান সংঘাতে চীনের উল্লেখযোগ্য কোনো সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে তিনি মনে করেন না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীন চাইলে সংঘাতে জড়িয়ে পড়তে পারে। তবে তাঁর বিবেচনায় যুদ্ধে সম্পৃক্ত হওয়ার অর্থ সরাসরি সামরিক অভিযান বা গোলাগুলিতে অংশ নেওয়া। শুধু কিছু গোয়েন্দা তথ্য সরবরাহ করাকে তিনি একইভাবে দেখেন না।

রাশিয়া ও চীনের গোয়েন্দা কার্যক্রম প্রসঙ্গে ট্রাম্প বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এক দেশের ওপর অন্য দেশের নজরদারি নতুন কিছু নয়। রাশিয়া ও চীন যেমন যুক্তরাষ্ট্রের ওপর নজরদারি চালায়, তেমনি যুক্তরাষ্ট্রও দেশ দুটির কার্যক্রম পর্যবেক্ষণ করে।

ইরানকে রাশিয়ার গোয়েন্দা তথ্য দেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মস্কো তেহরানকে খুব বেশি তথ্য সরবরাহ করছে বলে তাঁর মনে হয় না।

ট্রাম্প আরও দাবি করেন, রাশিয়া ও চীন উভয় দেশই ইরানকে ঘিরে চলমান সংঘাতের অবসান চায়। যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় দেশ দুটির নেতৃত্ব তাঁকে সহযোগিতা করছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের সঙ্গে এর আগে প্রকাশিত কয়েকটি গোয়েন্দা প্রতিবেদনের পার্থক্য রয়েছে।

ইরান যুদ্ধ শুরুর পর মার্কিন কর্মকর্তাসহ একাধিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সেনা অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া।

এসব প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের মিত্রদের দেওয়া তথ্য মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে তেহরানকে সহায়তা করতে পারে।

এর আগে মার্কিন গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনেও ইরানের সামরিক কার্যক্রমে রাশিয়া ও চীনের সহযোগিতার তথ্য উঠে আসে। তবে সহযোগিতার প্রকৃতি ও পরিমাণ নিয়ে ট্রাম্প ভিন্ন মূল্যায়ন দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্টের মতে, গোয়েন্দা তথ্য বিনিময় এবং সরাসরি সামরিক সংঘাতে অংশগ্রহণের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। এ কারণেই ইরানকে রাশিয়া ও চীনের সম্ভাব্য সহায়তার খবরকে তিনি বড় ধরনের সামরিক সম্পৃক্ততা হিসেবে দেখছেন না।

ইরান যুদ্ধের অবসান নিয়ে আলোচনা চলার মধ্যে ট্রাম্পের এই মন্তব্য সামনে এসেছে। একদিকে মস্কো ও বেইজিংয়ের গোয়েন্দা সহায়তা নিয়ে উদ্বেগ রয়েছে, অন্যদিকে দেশ দুটি সংঘাত বন্ধে সহযোগিতা করছে বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র : এজেন্সি ফ্রান্স-প্রেস

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


ইরানকে রাশিয়া-চীনের সহায়তাকে গুরুত্ব দিচ্ছেন না ট্রাম্প

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

ইরানের সঙ্গে চলমান সংঘাতে রাশিয়া ও চীন তেহরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, সেটিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, ইরান যুদ্ধে দেশ দুটির সম্পৃক্ততা সীমিত। সামান্য গোয়েন্দা তথ্য সরবরাহকে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ হিসেবে বিবেচনা করেন না তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগো অবকাশকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর সাম্প্রতিক বৈঠক অত্যন্ত ভালো হয়েছে। ইরানের সঙ্গে চলমান সংঘাতে চীনের উল্লেখযোগ্য কোনো সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে তিনি মনে করেন না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীন চাইলে সংঘাতে জড়িয়ে পড়তে পারে। তবে তাঁর বিবেচনায় যুদ্ধে সম্পৃক্ত হওয়ার অর্থ সরাসরি সামরিক অভিযান বা গোলাগুলিতে অংশ নেওয়া। শুধু কিছু গোয়েন্দা তথ্য সরবরাহ করাকে তিনি একইভাবে দেখেন না।

রাশিয়া ও চীনের গোয়েন্দা কার্যক্রম প্রসঙ্গে ট্রাম্প বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এক দেশের ওপর অন্য দেশের নজরদারি নতুন কিছু নয়। রাশিয়া ও চীন যেমন যুক্তরাষ্ট্রের ওপর নজরদারি চালায়, তেমনি যুক্তরাষ্ট্রও দেশ দুটির কার্যক্রম পর্যবেক্ষণ করে।

ইরানকে রাশিয়ার গোয়েন্দা তথ্য দেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মস্কো তেহরানকে খুব বেশি তথ্য সরবরাহ করছে বলে তাঁর মনে হয় না।

ট্রাম্প আরও দাবি করেন, রাশিয়া ও চীন উভয় দেশই ইরানকে ঘিরে চলমান সংঘাতের অবসান চায়। যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় দেশ দুটির নেতৃত্ব তাঁকে সহযোগিতা করছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের সঙ্গে এর আগে প্রকাশিত কয়েকটি গোয়েন্দা প্রতিবেদনের পার্থক্য রয়েছে।

ইরান যুদ্ধ শুরুর পর মার্কিন কর্মকর্তাসহ একাধিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সেনা অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া।

এসব প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের মিত্রদের দেওয়া তথ্য মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে তেহরানকে সহায়তা করতে পারে।

এর আগে মার্কিন গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনেও ইরানের সামরিক কার্যক্রমে রাশিয়া ও চীনের সহযোগিতার তথ্য উঠে আসে। তবে সহযোগিতার প্রকৃতি ও পরিমাণ নিয়ে ট্রাম্প ভিন্ন মূল্যায়ন দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্টের মতে, গোয়েন্দা তথ্য বিনিময় এবং সরাসরি সামরিক সংঘাতে অংশগ্রহণের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। এ কারণেই ইরানকে রাশিয়া ও চীনের সম্ভাব্য সহায়তার খবরকে তিনি বড় ধরনের সামরিক সম্পৃক্ততা হিসেবে দেখছেন না।

ইরান যুদ্ধের অবসান নিয়ে আলোচনা চলার মধ্যে ট্রাম্পের এই মন্তব্য সামনে এসেছে। একদিকে মস্কো ও বেইজিংয়ের গোয়েন্দা সহায়তা নিয়ে উদ্বেগ রয়েছে, অন্যদিকে দেশ দুটি সংঘাত বন্ধে সহযোগিতা করছে বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র : এজেন্সি ফ্রান্স-প্রেস


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ