ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ

ছবি : সংগৃহীত
ফলো করুন

লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার সকালে লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন আবুল কালাম। লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম-ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা সেটি জব্দ করেন। পরে ক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা পর পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, ড্রাম-ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা লক্ষ্মীপুর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার সকালে লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন আবুল কালাম। লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম-ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা সেটি জব্দ করেন। পরে ক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা পর পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, ড্রাম-ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ