ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, আটক ৩৫৩

ছবি : সংগৃহীত
ফলো করুন

কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে কুমিল্লায় সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৩৫৩ জনকে আটক করা হয়েছে।

রোববার রাতে জেলার ১৮টি থানায় একযোগে এ বিশেষ অভিযান চালানো হয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

পুলিশ জানায়, নগরীর বিভিন্ন স্পটসহ প্রতিটি থানা এলাকায় কিশোর বখাটেদের উৎপাত রয়েছে, এমন স্থানগুলোতে অভিযান চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।

পুলিশের ভাষ্য, উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে। কিশোর অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ : কুমিল্লা কিশোর গ্যাং

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, আটক ৩৫৩

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে কুমিল্লায় সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৩৫৩ জনকে আটক করা হয়েছে।

রোববার রাতে জেলার ১৮টি থানায় একযোগে এ বিশেষ অভিযান চালানো হয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

পুলিশ জানায়, নগরীর বিভিন্ন স্পটসহ প্রতিটি থানা এলাকায় কিশোর বখাটেদের উৎপাত রয়েছে, এমন স্থানগুলোতে অভিযান চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।

পুলিশের ভাষ্য, উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে। কিশোর অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ