ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক, দুই দেশের মন্ত্রীকে নিষেধাজ্ঞা চীনের

ছবি : সংগৃহীত
ফলো করুন

তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখায় প্যারাগুয়ে ও বেলিজের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। সোমবার (১২ অক্টোবর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ পদক্ষেপের ঘোষণা দেয়। 

নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন প্যারাগুয়ের যোগাযোগমন্ত্রী গুস্তাভো ভিলাতে এবং বেলিজের পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিস ফনসেকা। চীনের ঘোষিত ব্যবস্থার মধ্যে রয়েছে দেশটিতে তাদের সম্পদ জব্দ, ভিসা না দেওয়া এবং চীনের কোনো প্রতিষ্ঠান বা নাগরিকের সঙ্গে তাদের লেনদেন ও সহযোগিতায় নিষেধাজ্ঞা। হংকং ও ম্যাকাওতেও তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্যারাগুয়ে ও বেলিজের কিছু রাজনীতিক চীনের বিরোধিতা করে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। বেইজিংয়ের দাবি, এসব কর্মকাণ্ড চীনের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থের পরিপন্থী। 

চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে। অন্যদিকে তাইওয়ানের সরকার বেইজিংয়ের এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। বর্তমানে প্যারাগুয়ে ও বেলিজ বিশ্বের সেই ১২টি দেশের মধ্যে রয়েছে, যাদের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে। 

রয়টার্স জানিয়েছে, দুই মন্ত্রীর ওপর আরোপিত নিষেধাজ্ঞা মূলত প্রতীকী বলেই মনে করা হচ্ছে। কারণ, তাইওয়ানের সঙ্গে সম্পর্ক রাখা দেশগুলোর মন্ত্রীরা সাধারণত চীন সফর করেন না। তবে এই পদক্ষেপের মাধ্যমে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর ওপর বেইজিংয়ের চাপ আরও স্পষ্ট হলো। 

সম্প্রতি তাইওয়ানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের পদক্ষেপও নিয়েছে প্যারাগুয়ে ও বেলিজ। বেলিজের পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিস ফনসেকা সেপ্টেম্বরে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। আর প্যারাগুয়ের যোগাযোগমন্ত্রী গুস্তাভো ভিলাতে জুনে তাইওয়ানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। 

ফলে তাইওয়ানকে ঘিরে চীন ও দ্বীপটির কূটনৈতিক মিত্রদের টানাপোড়েনে নতুন করে চাপের মাত্রা বাড়ল।

সূত্র: রয়টার্স

ট্যাগ : চীন তাইওয়ান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক, দুই দেশের মন্ত্রীকে নিষেধাজ্ঞা চীনের

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখায় প্যারাগুয়ে ও বেলিজের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। সোমবার (১২ অক্টোবর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ পদক্ষেপের ঘোষণা দেয়। 

নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন প্যারাগুয়ের যোগাযোগমন্ত্রী গুস্তাভো ভিলাতে এবং বেলিজের পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিস ফনসেকা। চীনের ঘোষিত ব্যবস্থার মধ্যে রয়েছে দেশটিতে তাদের সম্পদ জব্দ, ভিসা না দেওয়া এবং চীনের কোনো প্রতিষ্ঠান বা নাগরিকের সঙ্গে তাদের লেনদেন ও সহযোগিতায় নিষেধাজ্ঞা। হংকং ও ম্যাকাওতেও তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্যারাগুয়ে ও বেলিজের কিছু রাজনীতিক চীনের বিরোধিতা করে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। বেইজিংয়ের দাবি, এসব কর্মকাণ্ড চীনের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থের পরিপন্থী। 

চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে। অন্যদিকে তাইওয়ানের সরকার বেইজিংয়ের এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। বর্তমানে প্যারাগুয়ে ও বেলিজ বিশ্বের সেই ১২টি দেশের মধ্যে রয়েছে, যাদের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে। 

রয়টার্স জানিয়েছে, দুই মন্ত্রীর ওপর আরোপিত নিষেধাজ্ঞা মূলত প্রতীকী বলেই মনে করা হচ্ছে। কারণ, তাইওয়ানের সঙ্গে সম্পর্ক রাখা দেশগুলোর মন্ত্রীরা সাধারণত চীন সফর করেন না। তবে এই পদক্ষেপের মাধ্যমে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর ওপর বেইজিংয়ের চাপ আরও স্পষ্ট হলো। 

সম্প্রতি তাইওয়ানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের পদক্ষেপও নিয়েছে প্যারাগুয়ে ও বেলিজ। বেলিজের পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিস ফনসেকা সেপ্টেম্বরে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। আর প্যারাগুয়ের যোগাযোগমন্ত্রী গুস্তাভো ভিলাতে জুনে তাইওয়ানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। 

ফলে তাইওয়ানকে ঘিরে চীন ও দ্বীপটির কূটনৈতিক মিত্রদের টানাপোড়েনে নতুন করে চাপের মাত্রা বাড়ল।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ