ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেষ ওভারে নাটক, ভারতকে ৩ রানে হারাল বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ফলো করুন

মাত্র ৩ রানের ব্যবধান। শেষ পর্যন্ত জমে ওঠা ম্যাচে ভারত চ্যাম্পিয়নসকে হারিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। রোববার (১১ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের ম্যাচে এ জয় পায় বাংলাদেশ। 

টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন রনি তালুকদার। ২৫ বলে তাঁর ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। আরাফাত সানি করেন ৩৭ রান, নাসির হোসেনের ব্যাট থেকে আসে ২৪ রান। ভারতের হয়ে পীযূষ চাওলা নেন ৩ উইকেট। পবন নেগি ও ঋষি ধাওয়ান পান দুটি করে উইকেট।

জবাবে শুরু থেকেই চাপে পড়ে ভারত। একপর্যায়ে ম্যাচ হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হলেও পবন নেগি ও পীযূষ চাওলার লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের আশা টিকে ছিল। তবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রানের বেশি করতে পারেনি ভারত। 

ভারতের হয়ে অপরাজিত ২৬ রান করেন পবন নেগি। পীযূষ চাওলা করেন ২৪ রান। ঋষি ধাওয়ান ও ইরফান পাঠানও ২৪ রান করে করেন। তবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ৩ রানে থেমে যায় ভারতের ইনিংস।

বাংলাদেশের জয়ের নায়ক বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। মাত্র ৩ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। তাঁর বোলিংয়েই ম্যাচের মোড় ঘুরে যায়। আবু জায়েদ রাহী নেন দুটি উইকেট। এনামুল হক জুনিয়রই নির্বাচিত হন ম্যাচসেরা। 

ট্যাগ : বাংলাদেশ চ্যাম্পিয়নস ভারত চ্যাম্পিয়নস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

শেষ ওভারে নাটক, ভারতকে ৩ রানে হারাল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

মাত্র ৩ রানের ব্যবধান। শেষ পর্যন্ত জমে ওঠা ম্যাচে ভারত চ্যাম্পিয়নসকে হারিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। রোববার (১১ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের ম্যাচে এ জয় পায় বাংলাদেশ। 

টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন রনি তালুকদার। ২৫ বলে তাঁর ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। আরাফাত সানি করেন ৩৭ রান, নাসির হোসেনের ব্যাট থেকে আসে ২৪ রান। ভারতের হয়ে পীযূষ চাওলা নেন ৩ উইকেট। পবন নেগি ও ঋষি ধাওয়ান পান দুটি করে উইকেট।

জবাবে শুরু থেকেই চাপে পড়ে ভারত। একপর্যায়ে ম্যাচ হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হলেও পবন নেগি ও পীযূষ চাওলার লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের আশা টিকে ছিল। তবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রানের বেশি করতে পারেনি ভারত। 

ভারতের হয়ে অপরাজিত ২৬ রান করেন পবন নেগি। পীযূষ চাওলা করেন ২৪ রান। ঋষি ধাওয়ান ও ইরফান পাঠানও ২৪ রান করে করেন। তবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ৩ রানে থেমে যায় ভারতের ইনিংস।

বাংলাদেশের জয়ের নায়ক বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। মাত্র ৩ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। তাঁর বোলিংয়েই ম্যাচের মোড় ঘুরে যায়। আবু জায়েদ রাহী নেন দুটি উইকেট। এনামুল হক জুনিয়রই নির্বাচিত হন ম্যাচসেরা। 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ