ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাইক্রোসফটসহ শীর্ষ ৮ প্রযুক্তি প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত

মাইক্রোসফটসহ শীর্ষ ৮ প্রযুক্তি প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত
ছবি : সংগৃহীত
ফলো করুন

মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট ও অ্যাডোবিসহ শীর্ষ আটটি বহুজাতিক আউটসোর্সিং ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী নিয়োগের গ্রিন কার্ড প্রক্রিয়ার ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করেছে ট্রাম্প প্রশাসন। কর্মসংস্থানে সম্ভাব্য জালিয়াতি রোধ এবং স্থানীয় আমেরিকান নাগরিকদের চাকরির সুযোগ সংরক্ষণের লক্ষ্যে এই নজিরবিহীন কড়াকড়ি আরোপ করা হয়েছে। খবর রয়টার্সের।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ অক্টোবর) হোয়াইট হাউসে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানানো হয়। স্থগিতাদেশের আওতায় আসা শীর্ষ আট প্রতিষ্ঠান হলো—মাইক্রোসফট, অ্যাডোবি, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), ইনফোসিস, উইপ্রো, কগনিজ্যান্ট, এইচসিএল টেকনোলজিস ও ক্যাপজেমিনি।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সংবাদ সম্মেলনে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, ভিসা ও স্থায়ী শ্রম সনদের নিয়মের যথেচ্ছ অপব্যবহার করেছে অনেক প্রতিষ্ঠান। তিনি উদাহরণ টেনে বলেন, মাইক্রোসফট গত অর্থবছরে ৬ হাজার ৩০০টি এইচ-১বি অস্থায়ী কর্মী ভিসা এবং প্রায় ৩ হাজার গ্রিন কার্ড সুবিধা ভোগ করেও প্রায় ৬ হাজার আমেরিকান কর্মীকে ছাঁটাই করেছে।

হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প যখন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলাসহ সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করছিলেন, ঠিক তার কয়েক ঘণ্টা আগেই এই সিদ্ধান্তের রূপরেখা তুলে ধরেন ভ্যান্স।

মার্কিন শ্রম বিভাগের পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন প্রোগ্রামের (পিএলসিপি) আওতায় কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে এতদিন শীর্ষে ছিল মাইক্রোসফট। শ্রম বিভাগের কর্মকর্তা কিথ সন্ডারলিং নিশ্চিত করেছেন, এই আট প্রতিষ্ঠানের কোনো নতুন স্থায়ী শ্রম সনদ (পিএলসি) আবেদন আর গ্রহণ করা হবে না। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানগুলো প্রায় ৩০ লাখ বিদেশি কর্মী নিয়োগের আবেদন করেছিল, যার মধ্যে ২ লাখ ৩০ হাজারের বেশি এইচ-১বি ভিসা এবং ১ লাখের বেশি শ্রম সনদ অনুমোদিত হয়েছিল।

এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে কর্মরত হাজার হাজার বিদেশি আইটি প্রকৌশলী ও পেশাজীবীর স্থায়ীভাবে বসবাসের পথ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে মাইক্রোসফট এক বিবৃতিতে দাবি করেছে, তাদের বিদেশি কর্মীদের সমমানের মার্কিন কর্মীদের মতোই বেতন-ভাতা দেওয়া হয় এবং তারা নিয়ম মেনেই আবেদন প্রক্রিয়া পরিচালনা করে। অন্যদিকে ভারতীয় আইটি সংস্থাগুলোর সংগঠন ন্যাসকম জানিয়েছে, ভারতীয় কোম্পানিগুলো ইতোমধ্যে এইচ-১বি ভিসার ওপর নির্ভরতা অনেকাংশে কমিয়ে এনেছে।

সূত্র: রয়টার্স 

ট্যাগ : ট্রাম্প প্রশাসন গ্রিন কার্ড স্থগিত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


মাইক্রোসফটসহ শীর্ষ ৮ প্রযুক্তি প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট ও অ্যাডোবিসহ শীর্ষ আটটি বহুজাতিক আউটসোর্সিং ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী নিয়োগের গ্রিন কার্ড প্রক্রিয়ার ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করেছে ট্রাম্প প্রশাসন। কর্মসংস্থানে সম্ভাব্য জালিয়াতি রোধ এবং স্থানীয় আমেরিকান নাগরিকদের চাকরির সুযোগ সংরক্ষণের লক্ষ্যে এই নজিরবিহীন কড়াকড়ি আরোপ করা হয়েছে। খবর রয়টার্সের।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ অক্টোবর) হোয়াইট হাউসে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানানো হয়। স্থগিতাদেশের আওতায় আসা শীর্ষ আট প্রতিষ্ঠান হলো—মাইক্রোসফট, অ্যাডোবি, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), ইনফোসিস, উইপ্রো, কগনিজ্যান্ট, এইচসিএল টেকনোলজিস ও ক্যাপজেমিনি।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সংবাদ সম্মেলনে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, ভিসা ও স্থায়ী শ্রম সনদের নিয়মের যথেচ্ছ অপব্যবহার করেছে অনেক প্রতিষ্ঠান। তিনি উদাহরণ টেনে বলেন, মাইক্রোসফট গত অর্থবছরে ৬ হাজার ৩০০টি এইচ-১বি অস্থায়ী কর্মী ভিসা এবং প্রায় ৩ হাজার গ্রিন কার্ড সুবিধা ভোগ করেও প্রায় ৬ হাজার আমেরিকান কর্মীকে ছাঁটাই করেছে।

হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প যখন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলাসহ সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করছিলেন, ঠিক তার কয়েক ঘণ্টা আগেই এই সিদ্ধান্তের রূপরেখা তুলে ধরেন ভ্যান্স।

মার্কিন শ্রম বিভাগের পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন প্রোগ্রামের (পিএলসিপি) আওতায় কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে এতদিন শীর্ষে ছিল মাইক্রোসফট। শ্রম বিভাগের কর্মকর্তা কিথ সন্ডারলিং নিশ্চিত করেছেন, এই আট প্রতিষ্ঠানের কোনো নতুন স্থায়ী শ্রম সনদ (পিএলসি) আবেদন আর গ্রহণ করা হবে না। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানগুলো প্রায় ৩০ লাখ বিদেশি কর্মী নিয়োগের আবেদন করেছিল, যার মধ্যে ২ লাখ ৩০ হাজারের বেশি এইচ-১বি ভিসা এবং ১ লাখের বেশি শ্রম সনদ অনুমোদিত হয়েছিল।

এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে কর্মরত হাজার হাজার বিদেশি আইটি প্রকৌশলী ও পেশাজীবীর স্থায়ীভাবে বসবাসের পথ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে মাইক্রোসফট এক বিবৃতিতে দাবি করেছে, তাদের বিদেশি কর্মীদের সমমানের মার্কিন কর্মীদের মতোই বেতন-ভাতা দেওয়া হয় এবং তারা নিয়ম মেনেই আবেদন প্রক্রিয়া পরিচালনা করে। অন্যদিকে ভারতীয় আইটি সংস্থাগুলোর সংগঠন ন্যাসকম জানিয়েছে, ভারতীয় কোম্পানিগুলো ইতোমধ্যে এইচ-১বি ভিসার ওপর নির্ভরতা অনেকাংশে কমিয়ে এনেছে।

সূত্র: রয়টার্স 


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ