মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সকাল প্রায় সোয়া ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। তবে তাৎক্ষণিকভাবে তার অসুস্থতার কারণ বা বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
মন্তব্যসমূহ