ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি

কারাবন্দি অবস্থায় ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহের পাশে পৌঁছেছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ডা. দীপু মনি।বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার উদ্দেশে নিয়ে আসা হয়।সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর কলাবাগানের বাসভবনে পৌঁছান দীপু মনি। সেখানে ফ্রিজিং ভ্যানে রাখা স্বামীর মরদেহ দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় উপস্থিত স্বজনদের মধ্যেও শোকের পরিবেশ তৈরি হয়।[BANGVIEWS-POST:4095]দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানান, এই বাসাতেই দীপু মনির সঙ্গে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের প্রথম পরিচয় হয়েছিল। পরে গুলশানের আজাদ মসজিদে জানাজা এবং বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।এর আগে বুধবার দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।[BANGVIEWS-POST:4092]ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন এবং দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন।উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীপু মনিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি