ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিনামূল্যে আইফোন দেবে অ্যাপল, কারা পাবেন?

বিনামূল্যে আইফোন দেবে অ্যাপল, কারা পাবেন?
ছবি : সংগৃহীত
ফলো করুন

মোবাইল নেটওয়ার্ক সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার এক গুরুতর সমস্যার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের কারিগরি জায়ান্ট অ্যাপলের ফ্ল্যাগশিপ ডিভাইস ‘আইফোন ১৮ প্রো ম্যাক্স’। ত্রুটির কারণে সাধারণ ভয়েস কল ও ইন্টারনেট তো বটেই, এমনকি জরুরি ‘৯১১’ নম্বরেও যোগাযোগ করতে পারছেন না ব্যবহারকারীরা। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে নতুন হ্যান্ডসেট রিপ্লেসমেন্ট সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল ও মার্কিন টেলিকম অপারেটর এটিঅ্যান্ডটি (AT&T)।

সমস্যাটি মূলত যুক্তরাষ্ট্রে এটিঅ্যান্ডটি নেটওয়ার্কে ব্যবহৃত আইফোন ১৮ প্রো ম্যাক্স মডেলেই শনাক্ত হয়েছে। অভিযোগ ওঠার পরপরই সমস্যাটি প্রতিরোধে অ্যাপল তাৎক্ষণিকভাবে আইওএস ২৭.০.১ (iOS 27.0.1) এবং ক্যারিয়ার সেটিংস আপডেট উন্মুক্ত করে। তবে সংস্থাটি স্বীকার করেছে যে, যেসব ডিভাইসে ইতোমধ্যে নেটওয়ার্ক সংযোগ চিরতরে বিচ্ছিন্ন হয়ে ‘এসওএস’ (SOS) মোডে চলে গেছে, সেগুলোতে এই সফটওয়্যার আপডেট কোনো কাজ করছে না। ফলে ক্ষতিগ্রস্ত হ্যান্ডসেটগুলোর হার্ডওয়্যার বদলানো ছাড়া কার্যকর আর কোনো বিকল্প নেই।

হার্ডওয়্যার বিশ্লেষকদের মতে, ডিভাইসের মডেম চিপসেট ও অ্যান্টেনা কাঠামোর ভিন্নতার কারণে এমন বিভ্রাট ঘটতে পারে। মার্কিন সংস্করণের আইফোন ১৮ প্রো ম্যাক্সে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স৮০ মডেম ও নতুন মিলিমিটার-ওয়েভ অ্যান্টেনা ব্যবহার করা হলেও আইফোন ১৮ প্রো মডেলে অ্যাপলের নিজস্ব সি২ (C2) মডেম ব্যবহৃত হয়েছে। তবে সমস্যাটি মডেম নাকি অভ্যন্তরীণ নেটওয়ার্ক ব্যান্ডের দ্বন্দ্বের কারণে হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়।

টি-মোবাইল বা ভেরাইজন গ্রাহকরা এই সমস্যায় না পড়লেও এটিঅ্যান্ডটি ব্যবহারকারী যারা এখনও নেটওয়ার্ক জটিলতায় পড়েননি, তাদের তাৎক্ষণিকভাবে নতুন আইওএস আপডেট নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। আর যারা সংযোগ হারিয়েছেন, তাদের সরাসরি অ্যাপল সাপোর্ট বা এটিঅ্যান্ডটি সেন্টারে গিয়ে ডিভাইস রিপ্লেসমেন্ট নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ট্যাগ : আইফোন ১৮ প্রো ম্যাক্স অ্যাপল রিপ্লেসমেন্ট টেক নিউজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


বিনামূল্যে আইফোন দেবে অ্যাপল, কারা পাবেন?

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

মোবাইল নেটওয়ার্ক সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার এক গুরুতর সমস্যার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের কারিগরি জায়ান্ট অ্যাপলের ফ্ল্যাগশিপ ডিভাইস ‘আইফোন ১৮ প্রো ম্যাক্স’। ত্রুটির কারণে সাধারণ ভয়েস কল ও ইন্টারনেট তো বটেই, এমনকি জরুরি ‘৯১১’ নম্বরেও যোগাযোগ করতে পারছেন না ব্যবহারকারীরা। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে নতুন হ্যান্ডসেট রিপ্লেসমেন্ট সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল ও মার্কিন টেলিকম অপারেটর এটিঅ্যান্ডটি (AT&T)।

সমস্যাটি মূলত যুক্তরাষ্ট্রে এটিঅ্যান্ডটি নেটওয়ার্কে ব্যবহৃত আইফোন ১৮ প্রো ম্যাক্স মডেলেই শনাক্ত হয়েছে। অভিযোগ ওঠার পরপরই সমস্যাটি প্রতিরোধে অ্যাপল তাৎক্ষণিকভাবে আইওএস ২৭.০.১ (iOS 27.0.1) এবং ক্যারিয়ার সেটিংস আপডেট উন্মুক্ত করে। তবে সংস্থাটি স্বীকার করেছে যে, যেসব ডিভাইসে ইতোমধ্যে নেটওয়ার্ক সংযোগ চিরতরে বিচ্ছিন্ন হয়ে ‘এসওএস’ (SOS) মোডে চলে গেছে, সেগুলোতে এই সফটওয়্যার আপডেট কোনো কাজ করছে না। ফলে ক্ষতিগ্রস্ত হ্যান্ডসেটগুলোর হার্ডওয়্যার বদলানো ছাড়া কার্যকর আর কোনো বিকল্প নেই।

হার্ডওয়্যার বিশ্লেষকদের মতে, ডিভাইসের মডেম চিপসেট ও অ্যান্টেনা কাঠামোর ভিন্নতার কারণে এমন বিভ্রাট ঘটতে পারে। মার্কিন সংস্করণের আইফোন ১৮ প্রো ম্যাক্সে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স৮০ মডেম ও নতুন মিলিমিটার-ওয়েভ অ্যান্টেনা ব্যবহার করা হলেও আইফোন ১৮ প্রো মডেলে অ্যাপলের নিজস্ব সি২ (C2) মডেম ব্যবহৃত হয়েছে। তবে সমস্যাটি মডেম নাকি অভ্যন্তরীণ নেটওয়ার্ক ব্যান্ডের দ্বন্দ্বের কারণে হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়।

টি-মোবাইল বা ভেরাইজন গ্রাহকরা এই সমস্যায় না পড়লেও এটিঅ্যান্ডটি ব্যবহারকারী যারা এখনও নেটওয়ার্ক জটিলতায় পড়েননি, তাদের তাৎক্ষণিকভাবে নতুন আইওএস আপডেট নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। আর যারা সংযোগ হারিয়েছেন, তাদের সরাসরি অ্যাপল সাপোর্ট বা এটিঅ্যান্ডটি সেন্টারে গিয়ে ডিভাইস রিপ্লেসমেন্ট নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ