ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুয়েতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা প্রতিহতের চেষ্টা

হামলা |প্রতীকী ছবি
ফলো করুন

কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের চেষ্টা করছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

রোববার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কুয়েতের সেনাবাহিনী এ তথ্য জানায়।

পোস্টে বলা হয়, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় কাজ করছে। এ সময় নাগরিক ও বাসিন্দাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে মার্কিন হামলার পর বাহরাইনেও বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটিতে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে সতর্কতা জারি করা হয়েছে।

মন্ত্রণালয় জনগণকে শান্ত থাকার এবং নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। বিশেষ করে কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক উপস্থিতি থাকায় দেশ দুটি এখন আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

সূত্র: বাসস

ট্যাগ : হামলা ইরানে মার্কিন-ইসরাইল হামলা কুয়েত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

কুয়েতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা প্রতিহতের চেষ্টা

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের চেষ্টা করছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

রোববার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কুয়েতের সেনাবাহিনী এ তথ্য জানায়।

পোস্টে বলা হয়, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় কাজ করছে। এ সময় নাগরিক ও বাসিন্দাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে মার্কিন হামলার পর বাহরাইনেও বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটিতে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে সতর্কতা জারি করা হয়েছে।

মন্ত্রণালয় জনগণকে শান্ত থাকার এবং নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। বিশেষ করে কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক উপস্থিতি থাকায় দেশ দুটি এখন আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

সূত্র: বাসস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ