ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষা খাতে মামলাজট থাকবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন | ছবি: সংগৃহীত
ফলো করুন

শিক্ষা খাতে কোনো ধরনের মামলাজট থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আইনি জটিলতা ও মামলাজটের কারণে অনেক সময় শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক সিদ্ধান্ত এবং শিক্ষক-শিক্ষার্থীদের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এই পরিস্থিতি দূর করে শিক্ষাঙ্গনে স্বচ্ছ ও গতিশীল পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

রোববার এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নজরদারি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুয়া তথ্য ছড়ানো বা অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র কর্তৃপক্ষ, শিক্ষা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে পুলিশ সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবেন এবং সিসিটিভির মাধ্যমে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হবে।

শিক্ষার্থীদের ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, অভিযোগের ভিত্তিতে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ আইনে যুক্ত করা হয়েছে। পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নে অভিন্ন মানদণ্ড অনুসরণ, নমুনা উত্তরপত্র পর্যালোচনা, পরীক্ষকদের মূল্যায়ন এবং অতিরিক্ত খাতা মূল্যায়নের চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ড. মিলন বলেন, শিক্ষা বোর্ডের দায়িত্ব শুধু পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশে সীমাবদ্ধ নয়। শিক্ষাপ্রতিষ্ঠান তদারকি, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যা সমাধানেও বোর্ডগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

প্রাথমিক শিক্ষায় জনবল সংকট ও পদোন্নতি জটিলতা নিয়ে তিনি বলেন, ২০১৭ সাল থেকে বিচারাধীন মামলার কারণে প্রায় ২৫ হাজার ৫০০ প্রধান শিক্ষকের পদোন্নতি আটকে আছে। আদালতের রায়ের আলোকে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

তিনি আরও জানান, বর্তমানে সারা দেশে প্রায় ৬০ হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে। আগামী জুলাই থেকে নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। মাদরাসা শিক্ষকদের বেতনসংক্রান্ত জটিলতাও দ্রুত নিরসন করে নিয়মিত ব্যাংক হিসাবের মাধ্যমে বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিচারাধীন ৩০ হাজারের বেশি মামলা পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, প্রতিটি জেলার শিক্ষা পরিস্থিতি সরাসরি পর্যালোচনা, মাঠপর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ এবং শিক্ষা প্রশাসনের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করছে। সুষ্ঠু পরীক্ষা পরিচালনা এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক, স্বচ্ছ ও নির্ভরযোগ্য শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী এবং সবার সহযোগিতা কামনা করেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন বক্তব্য দেন।

এ সময় সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সিলেট অঞ্চলের কেন্দ্রপ্রধান এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষা খাতে মামলাজট থাকবে না: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ