ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি-পাসপোর্টে: আইনমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। অনলাইনে সংরক্ষিত এসব তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে তথ্য গোপন করে একাধিক বিয়ে এবং বাল্যবিবাহ শনাক্ত ও প্রতিরোধ সহজ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনলাইনে নিকাহ ও তালাক নিবন্ধন সফটওয়্যারের ব্যবহারবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী জানান, দেশের সব কাজীকে পর্যায়ক্রমে ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার আওতায় আনতে প্রশিক্ষণ দেওয়া হবে। বিবাহ ও তালাকের তথ্য অনলাইনে সংরক্ষিত হলে কোনো ব্যক্তি আগে বিয়ে করেছেন কি না, তা যাচাই করার সুযোগ তৈরি হবে।

কেউ একটি বিয়ের তথ্য গোপন করে অন্য জায়গায় আবার বিয়ে করতে গেলে অনলাইনে আগের বিবাহের রেকর্ড দেখা যাবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির বৈবাহিক অবস্থা যাচাই এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতির বিষয়টিও পরীক্ষা করা সম্ভব হবে বলে জানান মন্ত্রী।

ডিজিটাল তথ্যভান্ডার বাল্যবিবাহ প্রতিরোধেও কাজে লাগবে। এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় তথ্যের সঙ্গে বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়, বয়স ও বৈবাহিক অবস্থার তথ্য যাচাইয়ের সুযোগ আরও সহজ হবে।

আইনমন্ত্রী বলেন, এই ব্যবস্থা উত্তরাধিকার ও পারিবারিক বিরোধ নিষ্পত্তিতেও সহায়ক হতে পারে। কোনো ব্যক্তির মৃত্যুর পর স্ত্রী বা সন্তান পরিচয়ে একাধিক দাবি উঠলে নিবন্ধিত বিবাহের তথ্য ব্যবহার করে তা যাচাই করা যাবে। এতে এ ধরনের বিরোধ থেকে মামলা-মোকদ্দমা তৈরির সুযোগও কমতে পারে।

বিদেশে অবস্থানরত বা বিদেশে যাওয়ার প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রেও অনলাইন বিবাহ নিবন্ধনের তথ্য কাজে আসবে। কেউ বিদেশে স্ত্রীকে সঙ্গে নিতে চাইলে সংশ্লিষ্ট দেশ থেকে অনলাইনে বিবাহের তথ্য যাচাই করে প্রকৃত বৈবাহিক সম্পর্ক নিশ্চিত করার সুযোগ থাকবে।

এদিকে ঢাকার সাব-রেজিস্ট্রারদের পদায়নের ক্ষেত্রেও পরিবর্তনের উদ্যোগের কথা জানিয়েছেন আইনমন্ত্রী। দীর্ঘদিন একই জায়গায় কর্মরত থাকার কারণে বদলির সময় বিভিন্ন দিক থেকে তদবির আসার কথা উল্লেখ করে তিনি জানান, ঢাকা শহরের সাব-রেজিস্ট্রারদের পোস্টিং লটারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। নিয়মনীতি অনুসরণ করেই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগ : আইনমন্ত্রী এনআইডি পাসপোর্ট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি-পাসপোর্টে: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। অনলাইনে সংরক্ষিত এসব তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে তথ্য গোপন করে একাধিক বিয়ে এবং বাল্যবিবাহ শনাক্ত ও প্রতিরোধ সহজ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনলাইনে নিকাহ ও তালাক নিবন্ধন সফটওয়্যারের ব্যবহারবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী জানান, দেশের সব কাজীকে পর্যায়ক্রমে ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার আওতায় আনতে প্রশিক্ষণ দেওয়া হবে। বিবাহ ও তালাকের তথ্য অনলাইনে সংরক্ষিত হলে কোনো ব্যক্তি আগে বিয়ে করেছেন কি না, তা যাচাই করার সুযোগ তৈরি হবে।

কেউ একটি বিয়ের তথ্য গোপন করে অন্য জায়গায় আবার বিয়ে করতে গেলে অনলাইনে আগের বিবাহের রেকর্ড দেখা যাবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির বৈবাহিক অবস্থা যাচাই এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতির বিষয়টিও পরীক্ষা করা সম্ভব হবে বলে জানান মন্ত্রী।

ডিজিটাল তথ্যভান্ডার বাল্যবিবাহ প্রতিরোধেও কাজে লাগবে। এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় তথ্যের সঙ্গে বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়, বয়স ও বৈবাহিক অবস্থার তথ্য যাচাইয়ের সুযোগ আরও সহজ হবে।

আইনমন্ত্রী বলেন, এই ব্যবস্থা উত্তরাধিকার ও পারিবারিক বিরোধ নিষ্পত্তিতেও সহায়ক হতে পারে। কোনো ব্যক্তির মৃত্যুর পর স্ত্রী বা সন্তান পরিচয়ে একাধিক দাবি উঠলে নিবন্ধিত বিবাহের তথ্য ব্যবহার করে তা যাচাই করা যাবে। এতে এ ধরনের বিরোধ থেকে মামলা-মোকদ্দমা তৈরির সুযোগও কমতে পারে।

বিদেশে অবস্থানরত বা বিদেশে যাওয়ার প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রেও অনলাইন বিবাহ নিবন্ধনের তথ্য কাজে আসবে। কেউ বিদেশে স্ত্রীকে সঙ্গে নিতে চাইলে সংশ্লিষ্ট দেশ থেকে অনলাইনে বিবাহের তথ্য যাচাই করে প্রকৃত বৈবাহিক সম্পর্ক নিশ্চিত করার সুযোগ থাকবে।

এদিকে ঢাকার সাব-রেজিস্ট্রারদের পদায়নের ক্ষেত্রেও পরিবর্তনের উদ্যোগের কথা জানিয়েছেন আইনমন্ত্রী। দীর্ঘদিন একই জায়গায় কর্মরত থাকার কারণে বদলির সময় বিভিন্ন দিক থেকে তদবির আসার কথা উল্লেখ করে তিনি জানান, ঢাকা শহরের সাব-রেজিস্ট্রারদের পোস্টিং লটারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। নিয়মনীতি অনুসরণ করেই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ