ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উত্তর ইসরাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১

ত্তর ইসরাইলে একটি ছোট প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকালে কাফর কারা এলাকার কাছে ৬৫ নম্বর মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। আগুন দ্রুত আশপাশের বাড়ির দিকে ছড়িয়ে পড়তে শুরু করলে খবর পেয়ে হাদেরার দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।নিরাপত্তার কারণে দুর্ঘটনার পর পুলিশ ৬৫ নম্বর মহাসড়কে তাৎক্ষণিকভাবে যান চলাচল বন্ধ করে দেয়।ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের কর্মীরা ঘটনাস্থল থেকে ৩৪ বছর বয়সী এক আহত ব্যক্তিকে উদ্ধার করেন। তার শরীরে আগুনে পোড়ার ক্ষত রয়েছে। পরে তাকে মাঝারি অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।তবে বিমানের ভেতরে আটকে পড়া অপর ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকর্মীরা পরে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।সূত্র: জেরুজালেম পোস্ট

উত্তর ইসরাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১