ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চিকিৎসা ব্যয় বাবদ ৭৯ লাখ টাকা নিয়েছেন সাবেক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

সালেহউদ্দিন আহমেদ | ছবি: সংগৃহীত
ফলো করুন

অন্তর্বর্তী সরকারের সময়ে বিদেশে চিকিৎসা খরচ বাবদ সরকারি কোষাগার থেকে ৭৯ লাখ ৩৮ হাজার ২২৯ টাকা নিয়েছেন সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। উপদেষ্টাদের বিদেশে চিকিৎসা ব্যয়ের তালিকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

তালিকায় সবচেয়ে বেশি ব্যয় দেখানো হয়েছে সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের নামে। বিদেশে চিকিৎসার জন্য সরকারি কোষাগার থেকে তিনি নিয়েছেন ৮১ লাখ ৯১ হাজার ৪৮৮ টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রমতে, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে বিদেশে চিকিৎসা খরচ হিসেবে সরকারি অর্থ নিয়েছেন আরও কয়েকজন উপদেষ্টা। তাদের মধ্যে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিয়েছেন ৮ লাখ ৭০ হাজার ৭৪৪ টাকা। সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৬৪৯ টাকা।

এছাড়া সাবেক বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান ৫ লাখ ৩৯ হাজার ৯৩৫ টাকা, সাবেক ভূমি উপদেষ্টা হাসান আরিফ ২ লাখ ৬৭ হাজার ২১৬ টাকা, সাবেক শিক্ষা উপদেষ্টা ড. এম আমিনুল ইসলাম ২ লাখ ৩৫ হাজার ৭২৯ টাকা এবং সাবেক খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ১ লাখ ৭০ হাজার ১৩৪ টাকা নিয়েছেন বলে জানা গেছে।

ড. সালেহউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা হওয়ার আগে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, তিনি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তার শারীরিক জটিলতা দেখা দেয় এবং দেশে তা শনাক্ত করা যাচ্ছিল না। পরে যথাযথ প্রক্রিয়ায় সরকারের অনুমোদন নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নেন তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদের ভাষ্য অনুযায়ী, চিকিৎসার জন্য তিনি তিনবার সিঙ্গাপুরে গিয়েছেন।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক অন্তর্বর্তী সরকার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসা ব্যয় বাবদ ৭৯ লাখ টাকা নিয়েছেন সাবেক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

অন্তর্বর্তী সরকারের সময়ে বিদেশে চিকিৎসা খরচ বাবদ সরকারি কোষাগার থেকে ৭৯ লাখ ৩৮ হাজার ২২৯ টাকা নিয়েছেন সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। উপদেষ্টাদের বিদেশে চিকিৎসা ব্যয়ের তালিকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

তালিকায় সবচেয়ে বেশি ব্যয় দেখানো হয়েছে সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের নামে। বিদেশে চিকিৎসার জন্য সরকারি কোষাগার থেকে তিনি নিয়েছেন ৮১ লাখ ৯১ হাজার ৪৮৮ টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রমতে, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে বিদেশে চিকিৎসা খরচ হিসেবে সরকারি অর্থ নিয়েছেন আরও কয়েকজন উপদেষ্টা। তাদের মধ্যে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিয়েছেন ৮ লাখ ৭০ হাজার ৭৪৪ টাকা। সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৬৪৯ টাকা।

এছাড়া সাবেক বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান ৫ লাখ ৩৯ হাজার ৯৩৫ টাকা, সাবেক ভূমি উপদেষ্টা হাসান আরিফ ২ লাখ ৬৭ হাজার ২১৬ টাকা, সাবেক শিক্ষা উপদেষ্টা ড. এম আমিনুল ইসলাম ২ লাখ ৩৫ হাজার ৭২৯ টাকা এবং সাবেক খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ১ লাখ ৭০ হাজার ১৩৪ টাকা নিয়েছেন বলে জানা গেছে।

ড. সালেহউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা হওয়ার আগে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, তিনি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তার শারীরিক জটিলতা দেখা দেয় এবং দেশে তা শনাক্ত করা যাচ্ছিল না। পরে যথাযথ প্রক্রিয়ায় সরকারের অনুমোদন নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নেন তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদের ভাষ্য অনুযায়ী, চিকিৎসার জন্য তিনি তিনবার সিঙ্গাপুরে গিয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ