ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফ্রি কিকে লো সেলসোর গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা

সংগৃহীত ছবি
ফলো করুন

বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে একাদশে বড় পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে ছাড়াই ডালাস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। জিওভানি লো সেলসোর দুর্দান্ত ফ্রি-কিক গোলে প্রথমার্ধের শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতেই আক্রমণে যায় আর্জেন্টিনা। ৬ মিনিটে জর্ডানের রক্ষণ ভেঙে হুলিয়ান আলভারেসের পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জালে পাঠান লো সেলসো। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। এরপর ১২ মিনিটে ডানপ্রান্ত থেকে জুলিয়ানো সিমিওনের আক্রমণে কর্নার পায় আর্জেন্টিনা। লো সেলসোর ক্রস থেকে নিকোলাস ওতামেন্দি হেড করলেও বল ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়।

এই ম্যাচে ভিন্ন কৌশলে দল সাজিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এসেকিয়েল পালাসিওসকে রাইট-ব্যাক পজিশনে খেলানো হচ্ছে। তার সামনে ডান উইংয়ে দায়িত্ব সামলাচ্ছেন সিমিওনে। জর্ডান রক্ষণাত্মক কৌশলে খেলায় আর্জেন্টিনা সহজেই বলের নিয়ন্ত্রণ ধরে রাখে এবং বারবার আক্রমণে ওঠে।

ম্যাচের ১৯ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আর্জেন্টিনা। ডি-বক্সের বাইরে লো সেলসোকে ফাউল করায় জর্ডানের আবু তাহাকে হলুদ কার্ড দেখান রেফারি। যদিও ফাউলটি নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়। সেই ফ্রি-কিক থেকেই বাঁ পায়ের বাঁকানো শটে জর্ডানের রক্ষণপ্রাচীর ভেদ করে বল জালে জড়ান লো সেলসো।

এই গোলে মেসিবিহীন আর্জেন্টিনা ম্যাচে এগিয়ে যায়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্কালোনির দল বুঝিয়ে দেয়, একাদশে বড় পরিবর্তন থাকলেও তাদের ছন্দে কোনো ভাটা পড়েনি।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ফ্রি কিকে লো সেলসোর গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে একাদশে বড় পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে ছাড়াই ডালাস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। জিওভানি লো সেলসোর দুর্দান্ত ফ্রি-কিক গোলে প্রথমার্ধের শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতেই আক্রমণে যায় আর্জেন্টিনা। ৬ মিনিটে জর্ডানের রক্ষণ ভেঙে হুলিয়ান আলভারেসের পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জালে পাঠান লো সেলসো। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। এরপর ১২ মিনিটে ডানপ্রান্ত থেকে জুলিয়ানো সিমিওনের আক্রমণে কর্নার পায় আর্জেন্টিনা। লো সেলসোর ক্রস থেকে নিকোলাস ওতামেন্দি হেড করলেও বল ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়।

এই ম্যাচে ভিন্ন কৌশলে দল সাজিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এসেকিয়েল পালাসিওসকে রাইট-ব্যাক পজিশনে খেলানো হচ্ছে। তার সামনে ডান উইংয়ে দায়িত্ব সামলাচ্ছেন সিমিওনে। জর্ডান রক্ষণাত্মক কৌশলে খেলায় আর্জেন্টিনা সহজেই বলের নিয়ন্ত্রণ ধরে রাখে এবং বারবার আক্রমণে ওঠে।

ম্যাচের ১৯ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আর্জেন্টিনা। ডি-বক্সের বাইরে লো সেলসোকে ফাউল করায় জর্ডানের আবু তাহাকে হলুদ কার্ড দেখান রেফারি। যদিও ফাউলটি নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়। সেই ফ্রি-কিক থেকেই বাঁ পায়ের বাঁকানো শটে জর্ডানের রক্ষণপ্রাচীর ভেদ করে বল জালে জড়ান লো সেলসো।

এই গোলে মেসিবিহীন আর্জেন্টিনা ম্যাচে এগিয়ে যায়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্কালোনির দল বুঝিয়ে দেয়, একাদশে বড় পরিবর্তন থাকলেও তাদের ছন্দে কোনো ভাটা পড়েনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ