ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয়ের ১ কোটি ২৭ লাখ টাকার অবৈধ সম্পদের সন্ধান

সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয়ের ১ কোটি ২৭ লাখ টাকার অবৈধ সম্পদের সন্ধান
ছবি: সংগৃহীত
ফলো করুন

সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার ও তার প্রয়াত স্ত্রী বিপ্লবী রানীর নামে মোট ১ কোটি ২৭ লাখ ৭১ হাজার ৬০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব সম্পদের বিষয়ে তাদের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

দুদক সূত্রে জানা গেছে, প্রলয় কুমার জোয়ারদারের নামে ৯২ লাখ ১৪ হাজার ৮৭২ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তার স্ত্রী বিপ্লবী রানীর নামে পাওয়া গেছে আরও ৩৫ লাখ ৫৬ হাজার ৭৩৪ টাকার সম্পদের তথ্য।

দুদকের অনুসন্ধানে প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে চাঁদা আদায়, চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততা এবং অবৈধভাবে অর্জিত অর্থের মাধ্যমে সম্পদ গড়ার অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি অবৈধ অর্থ বিদেশে পাচারের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগও অনুসন্ধানের আওতায় ছিল।

সংস্থাটির সহকারী পরিচালক মো. ইমরান হোসেনের পরিচালিত অনুসন্ধানে প্রলয় কুমার জোয়ারদারের নামে ওই সম্পদের প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে দুদক সূত্র জানিয়েছে।

প্রলয় কুমার জোয়ারদার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি এবং যশোরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি নথি অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও বিদেশে সম্পদ থাকার অভিযোগ নিয়ে এর আগেও দুদকে অনুসন্ধানের আবেদন করা হয়েছিল। ২০২৪ সালে তার চার দেশে ছয়টি বাড়ি থাকার অভিযোগ অনুসন্ধানের দাবিতে দুদকে আবেদন করার খবর প্রকাশিত হয়।

দুদক জানিয়েছে, প্রলয় কুমার জোয়ারদারের প্রয়াত স্ত্রী বিপ্লবী রানীর নামেও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। তিনি জাতীয় গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২৩ সালের ৬ নভেম্বর মারা যান। মৃত্যুর কারণে তার বিরুদ্ধে ফৌজদারি দায়ের বিষয়টি প্রযোজ্য নয় বলে দুদক সূত্রে জানানো হয়েছে।

এখন সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারির পর পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করবে দুর্নীতি দমন কমিশন।

ট্যাগ : দুদক অতিরিক্ত ডিআইজি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয়ের ১ কোটি ২৭ লাখ টাকার অবৈধ সম্পদের সন্ধান

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার ও তার প্রয়াত স্ত্রী বিপ্লবী রানীর নামে মোট ১ কোটি ২৭ লাখ ৭১ হাজার ৬০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব সম্পদের বিষয়ে তাদের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

দুদক সূত্রে জানা গেছে, প্রলয় কুমার জোয়ারদারের নামে ৯২ লাখ ১৪ হাজার ৮৭২ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তার স্ত্রী বিপ্লবী রানীর নামে পাওয়া গেছে আরও ৩৫ লাখ ৫৬ হাজার ৭৩৪ টাকার সম্পদের তথ্য।

দুদকের অনুসন্ধানে প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে চাঁদা আদায়, চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততা এবং অবৈধভাবে অর্জিত অর্থের মাধ্যমে সম্পদ গড়ার অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি অবৈধ অর্থ বিদেশে পাচারের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগও অনুসন্ধানের আওতায় ছিল।

সংস্থাটির সহকারী পরিচালক মো. ইমরান হোসেনের পরিচালিত অনুসন্ধানে প্রলয় কুমার জোয়ারদারের নামে ওই সম্পদের প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে দুদক সূত্র জানিয়েছে।

প্রলয় কুমার জোয়ারদার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি এবং যশোরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি নথি অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও বিদেশে সম্পদ থাকার অভিযোগ নিয়ে এর আগেও দুদকে অনুসন্ধানের আবেদন করা হয়েছিল। ২০২৪ সালে তার চার দেশে ছয়টি বাড়ি থাকার অভিযোগ অনুসন্ধানের দাবিতে দুদকে আবেদন করার খবর প্রকাশিত হয়।

দুদক জানিয়েছে, প্রলয় কুমার জোয়ারদারের প্রয়াত স্ত্রী বিপ্লবী রানীর নামেও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। তিনি জাতীয় গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২৩ সালের ৬ নভেম্বর মারা যান। মৃত্যুর কারণে তার বিরুদ্ধে ফৌজদারি দায়ের বিষয়টি প্রযোজ্য নয় বলে দুদক সূত্রে জানানো হয়েছে।

এখন সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারির পর পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করবে দুর্নীতি দমন কমিশন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ