ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাশিয়ার অস্ত্র কারখানায় ইউক্রেনের দূরপাল্লার হামলা

সংগৃহীত ছবি
ফলো করুন

রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে অবস্থিত অন্যতম প্রধান প্রতিরক্ষা কারখানায় ইউক্রেনীয় প্রযুক্তিতে তৈরি ‘ফ্ল্যামিঙ্গো’ ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালানোর দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (২৭ জুন) দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, রাতভর পরিচালিত এই হামলায় কামানের গোলা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার যন্ত্রাংশ প্রস্তুতকারী ‘টাইটান-বারিকাডি’ কারখানায় ব্যাপক অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।

একই সময়ে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের ‘ভতোরোভো’ তেল পাম্পিং স্টেশনেও ড্রোন হামলা চালিয়েছে। চলতি মাসে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটিতে এটি ইউক্রেনের দ্বিতীয় হামলা। স্টেশনটি রাশিয়ার অভ্যন্তরীণ বাজার এবং বিদেশে জ্বালানি তেল রপ্তানির অন্যতম প্রধান লজিস্টিক হাব হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

দূরপাল্লার এসব হামলার বিষয়ে সন্তোষ প্রকাশ করে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ধারাবাহিক চাপ শেষ পর্যন্ত একটি মর্যাদাপূর্ণ ও টেকসই শান্তি প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করবে।

এদিকে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার সাম্প্রতিক ব্যাপক হামলার জবাবে গত কয়েক মাসে রুশ তেল শোধনাগার, সামরিক স্থাপনা এবং অস্ত্র উৎপাদন কারখানায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে ইউক্রেন।

ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগাজ জানিয়েছে, গত দুই দিনে উত্তর-পূর্বাঞ্চলীয় পোলতাভা ও খারকিভ অঞ্চলে রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তাদের একাধিক জ্বালানি উৎপাদন কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলেনস্কি আরও জানান, গত সপ্তাহে ইউক্রেনের ১৫টি অঞ্চলে রাশিয়া প্রায় ১ হাজার ৪০০ ড্রোন এবং ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং মিত্র দেশগুলোর সঙ্গে ড্রোন প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোই বর্তমানে কিয়েভের প্রধান অগ্রাধিকার।

প্রায় পাঁচ বছরে গড়ানো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বর্তমানে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনে বিস্তৃত। সংঘাতের মধ্যে উভয় পক্ষই একে অপরের সামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।

সূত্র: রয়টার্স।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার অস্ত্র কারখানায় ইউক্রেনের দূরপাল্লার হামলা

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে অবস্থিত অন্যতম প্রধান প্রতিরক্ষা কারখানায় ইউক্রেনীয় প্রযুক্তিতে তৈরি ‘ফ্ল্যামিঙ্গো’ ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালানোর দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (২৭ জুন) দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, রাতভর পরিচালিত এই হামলায় কামানের গোলা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার যন্ত্রাংশ প্রস্তুতকারী ‘টাইটান-বারিকাডি’ কারখানায় ব্যাপক অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।

একই সময়ে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের ‘ভতোরোভো’ তেল পাম্পিং স্টেশনেও ড্রোন হামলা চালিয়েছে। চলতি মাসে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটিতে এটি ইউক্রেনের দ্বিতীয় হামলা। স্টেশনটি রাশিয়ার অভ্যন্তরীণ বাজার এবং বিদেশে জ্বালানি তেল রপ্তানির অন্যতম প্রধান লজিস্টিক হাব হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

দূরপাল্লার এসব হামলার বিষয়ে সন্তোষ প্রকাশ করে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ধারাবাহিক চাপ শেষ পর্যন্ত একটি মর্যাদাপূর্ণ ও টেকসই শান্তি প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করবে।

এদিকে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার সাম্প্রতিক ব্যাপক হামলার জবাবে গত কয়েক মাসে রুশ তেল শোধনাগার, সামরিক স্থাপনা এবং অস্ত্র উৎপাদন কারখানায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে ইউক্রেন।

ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগাজ জানিয়েছে, গত দুই দিনে উত্তর-পূর্বাঞ্চলীয় পোলতাভা ও খারকিভ অঞ্চলে রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তাদের একাধিক জ্বালানি উৎপাদন কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলেনস্কি আরও জানান, গত সপ্তাহে ইউক্রেনের ১৫টি অঞ্চলে রাশিয়া প্রায় ১ হাজার ৪০০ ড্রোন এবং ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং মিত্র দেশগুলোর সঙ্গে ড্রোন প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোই বর্তমানে কিয়েভের প্রধান অগ্রাধিকার।

প্রায় পাঁচ বছরে গড়ানো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বর্তমানে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনে বিস্তৃত। সংঘাতের মধ্যে উভয় পক্ষই একে অপরের সামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।

সূত্র: রয়টার্স।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ