রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়ি ও কয়েকটি গণমাধ্যমের গাড়িতে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মিরপুর ১০ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনার সময় হকারদের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম জানান, ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করেই পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষের সূত্রপাত হয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষের মধ্যে পুলিশের গাড়ি ও বিভিন্ন গণমাধ্যমের গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া সিটি করপোরেশনের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
ঘটনার পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে মিরপুর ১০ নম্বর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্যসমূহ