ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে যা বললেন জামায়াতের এমপি

স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে যা বললেন জামায়াতের এমপি
সংগৃহীত ছবি
ফলো করুন

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী কটাক্ষ করেছেন। তিনি বলেন, এখন থেকে ফতোয়ার জন্য হাটহাজারী, পটিয়া বা লালবাগে যেতে হবে না; সংসদেই তা পাওয়া যাবে।

শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, “আমরা ফতোয়ার জন্য আর হাটহাজারী যাব না, পটিয়াও যাব না, লালবাগেও যাব না। আমাদের এই মহান পার্লামেন্টে জামায়াতে ইসলামীকে ইসলামি দল নয় বলে যিনি বলেন, তাঁর কাছ থেকেই আমরা ফতোয়া নেব।”

তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে ইসলামীকে ইসলামি দল নয় বলে মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামীকে জানতে হলে দলটির প্রায় ১০০ বছরের ইতিহাস জানতে হবে। এটি ইসলামি দল কি না, সে বিষয়ে কাউকে ‘ফতোয়া’ দেওয়ার প্রয়োজন নেই।

চট্টগ্রামের প্রসঙ্গ টেনে শাহজাহান চৌধুরী বলেন, এখন সেখানে মানুষ বলছে, ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, “হাল জামানার মুফতি তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী)।”

এদিকে একই আলোচনায় বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, তিনি সংসদকে উত্তপ্ত করতে চান না। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “আপনারা একাত্তর সালে কোথায় ছিলেন, নিজেরাই বিচার করুন। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দিকে তাকালেই ইতিহাসের উত্তর পাওয়া যাবে।”

তিনি মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর দাবি জানিয়ে বলেন, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের যেমন স্মরণ করতে হবে, তেমনি মুক্তিযুদ্ধের ইতিহাসও ভুলে যাওয়া যাবে না।

আলোচনায় অংশ নিয়ে খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী দাবি করেন, বর্তমানে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, সরকার ব্যাংকিং খাত, জ্বালানি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে কাজ করছে। একই সঙ্গে নিয়োগ ও পদায়নে সততা, দক্ষতা ও মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

অন্যদিকে নোয়াখালী-৪ আসনের বিএনপির সংসদ সদস্য মো. শাহজাহান কর ফাঁকি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি অর্থবছর জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দিয়ে বলেন, বছরে অন্তত দুইবার সংসদে রাজস্ব আদায় ও বাজেট বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হলে স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে।

ট্যাগ : জামায়াতে ইসলামী সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শাহজাহান হাটহাজারী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে যা বললেন জামায়াতের এমপি

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী কটাক্ষ করেছেন। তিনি বলেন, এখন থেকে ফতোয়ার জন্য হাটহাজারী, পটিয়া বা লালবাগে যেতে হবে না; সংসদেই তা পাওয়া যাবে।

শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, “আমরা ফতোয়ার জন্য আর হাটহাজারী যাব না, পটিয়াও যাব না, লালবাগেও যাব না। আমাদের এই মহান পার্লামেন্টে জামায়াতে ইসলামীকে ইসলামি দল নয় বলে যিনি বলেন, তাঁর কাছ থেকেই আমরা ফতোয়া নেব।”

তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে ইসলামীকে ইসলামি দল নয় বলে মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামীকে জানতে হলে দলটির প্রায় ১০০ বছরের ইতিহাস জানতে হবে। এটি ইসলামি দল কি না, সে বিষয়ে কাউকে ‘ফতোয়া’ দেওয়ার প্রয়োজন নেই।

চট্টগ্রামের প্রসঙ্গ টেনে শাহজাহান চৌধুরী বলেন, এখন সেখানে মানুষ বলছে, ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, “হাল জামানার মুফতি তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী)।”

এদিকে একই আলোচনায় বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, তিনি সংসদকে উত্তপ্ত করতে চান না। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “আপনারা একাত্তর সালে কোথায় ছিলেন, নিজেরাই বিচার করুন। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দিকে তাকালেই ইতিহাসের উত্তর পাওয়া যাবে।”

তিনি মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর দাবি জানিয়ে বলেন, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের যেমন স্মরণ করতে হবে, তেমনি মুক্তিযুদ্ধের ইতিহাসও ভুলে যাওয়া যাবে না।

আলোচনায় অংশ নিয়ে খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী দাবি করেন, বর্তমানে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, সরকার ব্যাংকিং খাত, জ্বালানি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে কাজ করছে। একই সঙ্গে নিয়োগ ও পদায়নে সততা, দক্ষতা ও মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

অন্যদিকে নোয়াখালী-৪ আসনের বিএনপির সংসদ সদস্য মো. শাহজাহান কর ফাঁকি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি অর্থবছর জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দিয়ে বলেন, বছরে অন্তত দুইবার সংসদে রাজস্ব আদায় ও বাজেট বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হলে স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ