ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে যা বললেন জামায়াতের এমপি

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী কটাক্ষ করেছেন। তিনি বলেন, এখন থেকে ফতোয়ার জন্য হাটহাজারী, পটিয়া বা লালবাগে যেতে হবে না; সংসদেই তা পাওয়া যাবে।[BANGVIEWS-POST:727]শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।শাহজাহান চৌধুরী বলেন, “আমরা ফতোয়ার জন্য আর হাটহাজারী যাব না, পটিয়াও যাব না, লালবাগেও যাব না। আমাদের এই মহান পার্লামেন্টে জামায়াতে ইসলামীকে ইসলামি দল নয় বলে যিনি বলেন, তাঁর কাছ থেকেই আমরা ফতোয়া নেব।”তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে ইসলামীকে ইসলামি দল নয় বলে মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামীকে জানতে হলে দলটির প্রায় ১০০ বছরের ইতিহাস জানতে হবে। এটি ইসলামি দল কি না, সে বিষয়ে কাউকে ‘ফতোয়া’ দেওয়ার প্রয়োজন নেই।চট্টগ্রামের প্রসঙ্গ টেনে শাহজাহান চৌধুরী বলেন, এখন সেখানে মানুষ বলছে, ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, “হাল জামানার মুফতি তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী)।”এদিকে একই আলোচনায় বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, তিনি সংসদকে উত্তপ্ত করতে চান না। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “আপনারা একাত্তর সালে কোথায় ছিলেন, নিজেরাই বিচার করুন। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দিকে তাকালেই ইতিহাসের উত্তর পাওয়া যাবে।”তিনি মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর দাবি জানিয়ে বলেন, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের যেমন স্মরণ করতে হবে, তেমনি মুক্তিযুদ্ধের ইতিহাসও ভুলে যাওয়া যাবে না।আলোচনায় অংশ নিয়ে খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী দাবি করেন, বর্তমানে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, সরকার ব্যাংকিং খাত, জ্বালানি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে কাজ করছে। একই সঙ্গে নিয়োগ ও পদায়নে সততা, দক্ষতা ও মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।[BANGVIEWS-POST:724] অন্যদিকে নোয়াখালী-৪ আসনের বিএনপির সংসদ সদস্য মো. শাহজাহান কর ফাঁকি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি অর্থবছর জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দিয়ে বলেন, বছরে অন্তত দুইবার সংসদে রাজস্ব আদায় ও বাজেট বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হলে স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে যা বললেন জামায়াতের এমপি