ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ‘নরইস্টার’ ঝড়ের তাণ্ডব, প্রাণ গেল একজনের

ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বড় বড় ঢেউয়ের আঘাতে হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শক্তিশালী ঝড়টি নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকায় আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, কয়েক দিন ধরে পূর্ব উপকূলে তাণ্ডব চালানোর পর রোববার সন্ধ্যার দিকে ঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে আসছিল।

ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকায় প্রায় ১ লাখ ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। ঝড়টির কেন্দ্র নিউ জার্সির উপকূলের কাছে অবস্থান করছিল। তবে এর প্রভাবে সৃষ্ট মেঘ ও বৃষ্টির বিস্তৃতি নিউ ইংল্যান্ডের উত্তরাঞ্চলের অনেক এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৮১ মাইল বা ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠে যায়। পরে বাতাসের গতি কমে প্রায় ৪৫ মাইল বা ৭২ কিলোমিটারে নেমে আসে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার নিউইয়র্ক শহরের একটি পার্কিং এলাকায় হাঁটার সময় একটি গাছ পড়ে এক সরকারি আবাসন কর্তৃপক্ষের কর্মী নিহত হন।

ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা দেখা দেয়। একই সঙ্গে উপকূলীয় এলাকাগুলোতে সৃষ্টি হয় বড় বড় ঢেউ। পূর্ব উপকূলের বিভিন্ন এলাকা থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিশাল ঢেউ উপকূলীয় বাড়িঘরে আঘাত করছে। কোথাও কোথাও শহরের রাস্তায় পানি জমে যাওয়ায় মানুষ নৌকা নিয়ে চলাচল করছেন।

ঝড়ের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলেও। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে ৫০০টির বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।

বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার সন্ধ্যা পর্যন্ত ১৭২টি ফ্লাইট বাতিল করা হয়। এটি ওই দিনের নির্ধারিত মোট ফ্লাইটের প্রায় এক-চতুর্থাংশ।

নানটাকেট ও মার্থাস ভিনইয়ার্ডের ছোট বিমানবন্দরগুলোতেও প্রায় এক-তৃতীয়াংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে ঝড়ের প্রভাবে উত্তর ক্যারোলিনার বিখ্যাত হাইওয়ে ১২-এর একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল ঢেউ ও পানির তোড়ে সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। সড়কটি উত্তর ক্যারোলিনার উপকূলের সরু দ্বীপগুলোর ওপর দিয়ে গেছে।

স্থানীয় পরিবহণ কর্তৃপক্ষের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, বড় ঢেউয়ের পানিতে সড়কের পিচ উঠে গিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এর ফলে কয়েকটি দ্বীপের বাসিন্দা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

ঝড়ের তাণ্ডবে পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও জনদুর্ভোগ দেখা দিয়েছে। তবে রোববার সন্ধ্যার পর ঝড়ের শক্তি ধীরে ধীরে কমে আসতে শুরু করে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

ট্যাগ : নরইস্টার ঝড়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ‘নরইস্টার’ ঝড়ের তাণ্ডব, প্রাণ গেল একজনের

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বড় বড় ঢেউয়ের আঘাতে হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শক্তিশালী ঝড়টি নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকায় আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, কয়েক দিন ধরে পূর্ব উপকূলে তাণ্ডব চালানোর পর রোববার সন্ধ্যার দিকে ঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে আসছিল।

ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকায় প্রায় ১ লাখ ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। ঝড়টির কেন্দ্র নিউ জার্সির উপকূলের কাছে অবস্থান করছিল। তবে এর প্রভাবে সৃষ্ট মেঘ ও বৃষ্টির বিস্তৃতি নিউ ইংল্যান্ডের উত্তরাঞ্চলের অনেক এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৮১ মাইল বা ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠে যায়। পরে বাতাসের গতি কমে প্রায় ৪৫ মাইল বা ৭২ কিলোমিটারে নেমে আসে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার নিউইয়র্ক শহরের একটি পার্কিং এলাকায় হাঁটার সময় একটি গাছ পড়ে এক সরকারি আবাসন কর্তৃপক্ষের কর্মী নিহত হন।

ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা দেখা দেয়। একই সঙ্গে উপকূলীয় এলাকাগুলোতে সৃষ্টি হয় বড় বড় ঢেউ। পূর্ব উপকূলের বিভিন্ন এলাকা থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিশাল ঢেউ উপকূলীয় বাড়িঘরে আঘাত করছে। কোথাও কোথাও শহরের রাস্তায় পানি জমে যাওয়ায় মানুষ নৌকা নিয়ে চলাচল করছেন।

ঝড়ের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলেও। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে ৫০০টির বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।

বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার সন্ধ্যা পর্যন্ত ১৭২টি ফ্লাইট বাতিল করা হয়। এটি ওই দিনের নির্ধারিত মোট ফ্লাইটের প্রায় এক-চতুর্থাংশ।

নানটাকেট ও মার্থাস ভিনইয়ার্ডের ছোট বিমানবন্দরগুলোতেও প্রায় এক-তৃতীয়াংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে ঝড়ের প্রভাবে উত্তর ক্যারোলিনার বিখ্যাত হাইওয়ে ১২-এর একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল ঢেউ ও পানির তোড়ে সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। সড়কটি উত্তর ক্যারোলিনার উপকূলের সরু দ্বীপগুলোর ওপর দিয়ে গেছে।

স্থানীয় পরিবহণ কর্তৃপক্ষের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, বড় ঢেউয়ের পানিতে সড়কের পিচ উঠে গিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এর ফলে কয়েকটি দ্বীপের বাসিন্দা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

ঝড়ের তাণ্ডবে পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও জনদুর্ভোগ দেখা দিয়েছে। তবে রোববার সন্ধ্যার পর ঝড়ের শক্তি ধীরে ধীরে কমে আসতে শুরু করে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ