ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখব না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেওয়া হবে না।মিরপুরের রাড্ডা স্বাস্থ্যসেবাকেন্দ্রে ভাঙচুরের প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে অবহেলা রয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।এর আগে রাড্ডা স্বাস্থ্যসেবাকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপি কমিশনারও জানিয়েছিলেন, অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করেই ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখব না: স্বরাষ্ট্রমন্ত্রী