ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাশিয়া-ইউক্রেন পালটা হামলায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ১৬

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পালটা-পালটি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দুই দেশ। যুদ্ধ পঞ্চম বছরে গড়ালেও দুই পক্ষের হামলা ও পালটা হামলা অব্যাহত রয়েছে। খবর দ্য ডনের।

রাশিয়ার ইউক্রেন অভিযান শুরুর পর ২০২২ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্মকাল পার করেছে অঞ্চলটি। এরপর মস্কো ও কিয়েভ উভয় পক্ষই হামলার মাত্রা আরও বাড়িয়েছে।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনা চললেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো অগ্রগতি হয়নি। অন্যদিকে ক্রেমলিন বারবার জানিয়েছে, পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখলের লক্ষ্য থেকে তারা সরে আসেনি।

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ হামলায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলের সুমি, জাপোরিঝঝিয়া ও দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ১৭ বছর বয়সি এক কিশোরীও রয়েছে।

এ ছাড়া রাজধানী কিয়েভে রুশ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগের দিন শহরটিতে রুশ হামলায় সাতজন নিহত হয়েছিলেন। ইউক্রেনের দাবি, যুদ্ধের আরেকটি শীত সামনে রেখে মস্কো কিয়েভে হামলার মাত্রা বাড়িয়েছে।

অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনীয় হামলায় ক্রাসনোদার ও বেলগোরোদ অঞ্চলে চারজন নিহত হয়েছেন।

রাশিয়া-সমর্থিত খেরসন অঞ্চলের কর্মকর্তা ভ্লাদিমির সালদো জানান, শুক্রবার সন্ধ্যায় ক্রিমিয়ার কাছে আস্কানিয়া-নোভা গ্রামের একটি ক্যাফেতে ইউক্রেনীয় ড্রোন হামলা চালানো হয়। হামলার পর ধ্বংসস্তূপ থেকে ২০০৪ ও ২০০৬ সালে জন্ম নেওয়া দুই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই এলাকায় আরও একজন নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

এ ছাড়া মস্কো-নিযুক্ত জাপোরিঝঝিয়া অঞ্চলের কর্মকর্তা ইয়েভগেনি বালিৎস্কি জানিয়েছেন, রাতের ইউক্রেনীয় হামলায় দখলকৃত ওই অঞ্চলে আরও তিনজন নিহত হয়েছেন।

চলমান যুদ্ধে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের কর্মকর্তারাও। যুদ্ধের কারণে সাধারণ মানুষের প্রাণহানি অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ আরও বাড়ছে।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধ বন্ধে একটি চুক্তি ‘হতে যাচ্ছে’। তবে যুদ্ধের অবসান নিয়ে আলোচনা চললেও সংঘাতের ময়দানে হামলা-পালটা হামলা অব্যাহত রয়েছে এবং যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

ট্যাগ : ইউক্রেন রাশিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়া-ইউক্রেন পালটা হামলায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ১৬

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পালটা-পালটি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দুই দেশ। যুদ্ধ পঞ্চম বছরে গড়ালেও দুই পক্ষের হামলা ও পালটা হামলা অব্যাহত রয়েছে। খবর দ্য ডনের।

রাশিয়ার ইউক্রেন অভিযান শুরুর পর ২০২২ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্মকাল পার করেছে অঞ্চলটি। এরপর মস্কো ও কিয়েভ উভয় পক্ষই হামলার মাত্রা আরও বাড়িয়েছে।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনা চললেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো অগ্রগতি হয়নি। অন্যদিকে ক্রেমলিন বারবার জানিয়েছে, পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখলের লক্ষ্য থেকে তারা সরে আসেনি।

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ হামলায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলের সুমি, জাপোরিঝঝিয়া ও দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ১৭ বছর বয়সি এক কিশোরীও রয়েছে।

এ ছাড়া রাজধানী কিয়েভে রুশ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগের দিন শহরটিতে রুশ হামলায় সাতজন নিহত হয়েছিলেন। ইউক্রেনের দাবি, যুদ্ধের আরেকটি শীত সামনে রেখে মস্কো কিয়েভে হামলার মাত্রা বাড়িয়েছে।

অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনীয় হামলায় ক্রাসনোদার ও বেলগোরোদ অঞ্চলে চারজন নিহত হয়েছেন।

রাশিয়া-সমর্থিত খেরসন অঞ্চলের কর্মকর্তা ভ্লাদিমির সালদো জানান, শুক্রবার সন্ধ্যায় ক্রিমিয়ার কাছে আস্কানিয়া-নোভা গ্রামের একটি ক্যাফেতে ইউক্রেনীয় ড্রোন হামলা চালানো হয়। হামলার পর ধ্বংসস্তূপ থেকে ২০০৪ ও ২০০৬ সালে জন্ম নেওয়া দুই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই এলাকায় আরও একজন নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

এ ছাড়া মস্কো-নিযুক্ত জাপোরিঝঝিয়া অঞ্চলের কর্মকর্তা ইয়েভগেনি বালিৎস্কি জানিয়েছেন, রাতের ইউক্রেনীয় হামলায় দখলকৃত ওই অঞ্চলে আরও তিনজন নিহত হয়েছেন।

চলমান যুদ্ধে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের কর্মকর্তারাও। যুদ্ধের কারণে সাধারণ মানুষের প্রাণহানি অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ আরও বাড়ছে।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধ বন্ধে একটি চুক্তি ‘হতে যাচ্ছে’। তবে যুদ্ধের অবসান নিয়ে আলোচনা চললেও সংঘাতের ময়দানে হামলা-পালটা হামলা অব্যাহত রয়েছে এবং যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ