ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি আরবের দিকে ছোড়া হুতিদের ২ ক্ষেপণাস্ত্র ও ২ ড্রোন প্রতিহত

ছবি: সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের দিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে সৌদি ভূখণ্ডের দিকে এগিয়ে আসা এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করে প্রতিহত করা হয় বলে জানিয়েছে জোটটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক বার্তায় জোটের পক্ষ থেকে জানানো হয়, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খামিস মুশাইতের দিকে যাচ্ছিল। অন্যদিকে দুটি ড্রোনের লক্ষ্য ছিল রাজধানী রিয়াদ।

সৌদি আরবের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানিয়েছে জোট। তবে এসব হামলায় কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

হামলার আশঙ্কায় রাতভর খামিস মুশাইত ও আবহা শহরের জন্য সতর্কতা জারি রেখেছিল সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। তবে রিয়াদ শহরের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খামিস মুশাইত ও আবহা ইয়েমেন সীমান্তের কাছাকাছি অবস্থিত। অতীতেও হুতিদের হামলার ঝুঁকিতে পড়েছে এসব এলাকা।

ইয়েমেনের উত্তরাঞ্চলের বড় একটি অংশ এবং দেশটির সবচেয়ে জনবহুল কয়েকটি এলাকা বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। দীর্ঘদিন ধরেই সংগঠনটির সঙ্গে সৌদি আরবের সংঘাত চলছে। সাম্প্রতিক সময়ে সৌদি স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার ঘটনাও ঘটেছে।

হুতিদের হামলার প্রভাব সৌদি আরবের বিভিন্ন শহর, জ্বালানি অবকাঠামো এবং নৌপথের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে লোহিত সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে।

উপসাগরীয় দেশগুলো থেকে ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ লোহিত সাগর। এ পথে নিরাপত্তা ঝুঁকি বাড়লে জাহাজগুলোকে দীর্ঘ বিকল্প পথ ব্যবহার করতে হতে পারে। এতে পরিবহন ব্যয় ও পণ্য সরবরাহের সময় উভয়ই বাড়ার আশঙ্কা রয়েছে।

এর পাশাপাশি হরমুজ প্রণালিতেও জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হিসেবে পরিচিত এই প্রণালির পাশাপাশি লোহিত সাগরেও অস্থিরতা থাকায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

হুতিদের হামলার কয়েক ঘণ্টা আগে সৌদি রাজধানী রিয়াদে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনীর প্রধানদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি এবং দেশটির সামনে থাকা বিভিন্ন সামরিক হুমকি নিয়ে আলোচনা হয়।

গত মাসে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে।

সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান শনিবার ভোরে জানান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে তার বৈঠক হয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে হামলা মোকাবিলায় দুই দেশের যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে তারা একমত হয়েছেন বলেও জানান তিনি।

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ নৌপথগুলোর নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির মধ্যেই সৌদি আরবের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটল। এতে দেশটির নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ আরও বাড়ছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : সৌদি আরব ইয়েমেন হুতি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সৌদি আরবের দিকে ছোড়া হুতিদের ২ ক্ষেপণাস্ত্র ও ২ ড্রোন প্রতিহত

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবের দিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে সৌদি ভূখণ্ডের দিকে এগিয়ে আসা এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করে প্রতিহত করা হয় বলে জানিয়েছে জোটটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক বার্তায় জোটের পক্ষ থেকে জানানো হয়, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খামিস মুশাইতের দিকে যাচ্ছিল। অন্যদিকে দুটি ড্রোনের লক্ষ্য ছিল রাজধানী রিয়াদ।

সৌদি আরবের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানিয়েছে জোট। তবে এসব হামলায় কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

হামলার আশঙ্কায় রাতভর খামিস মুশাইত ও আবহা শহরের জন্য সতর্কতা জারি রেখেছিল সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। তবে রিয়াদ শহরের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খামিস মুশাইত ও আবহা ইয়েমেন সীমান্তের কাছাকাছি অবস্থিত। অতীতেও হুতিদের হামলার ঝুঁকিতে পড়েছে এসব এলাকা।

ইয়েমেনের উত্তরাঞ্চলের বড় একটি অংশ এবং দেশটির সবচেয়ে জনবহুল কয়েকটি এলাকা বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। দীর্ঘদিন ধরেই সংগঠনটির সঙ্গে সৌদি আরবের সংঘাত চলছে। সাম্প্রতিক সময়ে সৌদি স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার ঘটনাও ঘটেছে।

হুতিদের হামলার প্রভাব সৌদি আরবের বিভিন্ন শহর, জ্বালানি অবকাঠামো এবং নৌপথের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে লোহিত সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে।

উপসাগরীয় দেশগুলো থেকে ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ লোহিত সাগর। এ পথে নিরাপত্তা ঝুঁকি বাড়লে জাহাজগুলোকে দীর্ঘ বিকল্প পথ ব্যবহার করতে হতে পারে। এতে পরিবহন ব্যয় ও পণ্য সরবরাহের সময় উভয়ই বাড়ার আশঙ্কা রয়েছে।

এর পাশাপাশি হরমুজ প্রণালিতেও জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হিসেবে পরিচিত এই প্রণালির পাশাপাশি লোহিত সাগরেও অস্থিরতা থাকায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

হুতিদের হামলার কয়েক ঘণ্টা আগে সৌদি রাজধানী রিয়াদে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনীর প্রধানদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি এবং দেশটির সামনে থাকা বিভিন্ন সামরিক হুমকি নিয়ে আলোচনা হয়।

গত মাসে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে।

সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান শনিবার ভোরে জানান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে তার বৈঠক হয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে হামলা মোকাবিলায় দুই দেশের যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে তারা একমত হয়েছেন বলেও জানান তিনি।

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ নৌপথগুলোর নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির মধ্যেই সৌদি আরবের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটল। এতে দেশটির নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ আরও বাড়ছে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ