ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সরকারি সুবিধার অপব্যবহারে ভিসা বাতিলের সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার বা সেসব সুবিধার ওপর নির্ভরশীল হলে ভিসা বাতিলসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।

শনিবার (২৭ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক যদি সরকারি অর্থায়নে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা অযৌক্তিকভাবে এসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিশেষ করে অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসাধারীদের ক্ষেত্রে এমন আচরণ ভিসা বাতিলের কারণ হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও তারা অযোগ্য বিবেচিত হতে পারেন বলে সতর্ক করা হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় প্রয়োজনীয় ব্যক্তিগত ব্যয় নির্বাহের সক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস। ভ্রমণকারীদের নিজস্ব অর্থায়নে অবস্থান ও অন্যান্য ব্যয় বহনের প্রস্তুতি রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

ট্যাগ : যুক্তরাষ্ট্র ভিসা মার্কিন দূতাবাস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সরকারি সুবিধার অপব্যবহারে ভিসা বাতিলের সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার বা সেসব সুবিধার ওপর নির্ভরশীল হলে ভিসা বাতিলসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।

শনিবার (২৭ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক যদি সরকারি অর্থায়নে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা অযৌক্তিকভাবে এসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিশেষ করে অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসাধারীদের ক্ষেত্রে এমন আচরণ ভিসা বাতিলের কারণ হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও তারা অযোগ্য বিবেচিত হতে পারেন বলে সতর্ক করা হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় প্রয়োজনীয় ব্যক্তিগত ব্যয় নির্বাহের সক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস। ভ্রমণকারীদের নিজস্ব অর্থায়নে অবস্থান ও অন্যান্য ব্যয় বহনের প্রস্তুতি রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ