ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রী-রাজনীতিকসহ আটক শতাধিক

ছবি : সংগৃহীত
ফলো করুন

জাতিসংঘের সদর দপ্তরের বাইরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করায় অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডনসহ অন্তত ১০০ জনকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর ভাষণ দেওয়ার আগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর CNN ও রয়টার্সের।

আটক ব্যক্তিদের মধ্যে এমি পুরস্কারজয়ী অভিনেত্রী হান্না আইনবাইন্ডার, ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ে এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য চি ওসেও ছিলেন।

বিক্ষোভে অংশ নেওয়া ইরানি ও ইহুদি বংশোদ্ভূত ৫০ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানিজেহ মোরাদিয়ান বলেন, ‘গাজায় যা করা হচ্ছে, একটি পুরো সমাজকে ধ্বংস করা হচ্ছে; আমাদের নামে, আমাদের করের অর্থে। এর বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব। আর এসব নৃশংসতার যৌক্তিকতা তুলে ধরতে জাতিসংঘের মঞ্চ ব্যবহারের কোনো অধিকার নেতানিয়াহুর নেই।’

ফিলিস্তিনপন্থি ইহুদি অধিকার সংগঠন জিউইশ ভয়েস ফর পিস বিক্ষোভটির আয়োজন করে। প্রায় ২০০ মানুষ জাতিসংঘের সদর দপ্তরের বাইরে জড়ো হন। বিক্ষোভকারীদের অনেকের পরনে ছিল একই ধরনের সাদা টি-শার্ট। এসব টি-শার্টে লেখা ছিল, ‘বোমার বদলে মানুষের জন্য অর্থ ব্যয় করো’, ‘যুদ্ধ নয়’ এবং ‘ফ্রি প্যালেস্টাইন’।

বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে লাউডস্পিকারে পুলিশ তাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। পরে অনেকে ফুটপাতে চলে গেলেও একটি দল রাস্তায় বসে নেতানিয়াহুবিরোধী স্লোগান দিতে থাকে। এরপর সাইকেলে করে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের ঘিরে ফেলে।

পরে পুলিশ একে একে বিক্ষোভকারীদের সরিয়ে নেয়। তাদের হাত পেছনে জিপ-টাই দিয়ে বেঁধে পুলিশ বাসে তোলা হয়। বাসের বাইরে থাকা বিক্ষোভকারীরাও এ সময় নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সারান্ডন দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়ে আসছেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়েও তিনি বিভিন্ন সময়ে সমালোচনা করেছেন।

আটকের পর ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের প্রতিক্রিয়া জানান হান্না আইনবাইন্ডার। তিনি লেখেন, নেতানিয়াহুর ‘লজ্জাজনক’ নিউইয়র্ক সফরের প্রতিবাদ করতে গিয়ে তিনি ও তার বন্ধুদের গ্রেপ্তার হওয়ার ছবিগুলো যদি কারও মনোযোগ আকর্ষণ করে, তাহলে তা ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননের মানুষের ওপর চলা ‘ভয়াবহ ও ধ্বংসাত্মক গণহত্যার’ দিকে দৃষ্টি ফেরানোর জন্য ব্যবহার করা হোক। ‘গণহত্যা’ শব্দটি তার নিজের বক্তব্য হিসেবে উদ্ধৃত হয়েছে।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কর্মকাণ্ডের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন। তার ভাষণের সময় ৭৭টি দেশের প্রতিনিধি অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নেতানিয়াহু মঞ্চে ওঠার পরই সভাকক্ষে একযোগে প্রতিবাদ ও ওয়াকআউট শুরু হয়। অনেক প্রতিনিধি বেরিয়ে যাওয়ার পর সভাকক্ষের অধিকাংশ আসন ফাঁকা হয়ে যায়। এ সময় নেতানিয়াহুর বক্তব্যের বিরুদ্ধে দুয়োধ্বনিও শোনা যায়। জাতিসংঘ সাধারণ পরিষদের কয়েকজন কর্মকর্তা একাধিকবার সভাকক্ষে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

ওয়াকআউটের ঘটনায় ইসরায়েলি গণমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। দেশটির কয়েকটি সংবাদমাধ্যম ঘটনাটিকে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের কূটনৈতিক প্রতিবাদ হিসেবে তুলে ধরে। ইসরায়েলি চ্যানেল ১৪ ঘটনাটিকে ‘ইসরায়েলের মুখে থুতু’ বলে বর্ণনা করে।

ট্যাগ : বেনিয়ামিন নেতানিয়াহু সুসান সারান্ডন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রী-রাজনীতিকসহ আটক শতাধিক

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘের সদর দপ্তরের বাইরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করায় অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডনসহ অন্তত ১০০ জনকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর ভাষণ দেওয়ার আগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর CNN ও রয়টার্সের।

আটক ব্যক্তিদের মধ্যে এমি পুরস্কারজয়ী অভিনেত্রী হান্না আইনবাইন্ডার, ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ে এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য চি ওসেও ছিলেন।

বিক্ষোভে অংশ নেওয়া ইরানি ও ইহুদি বংশোদ্ভূত ৫০ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানিজেহ মোরাদিয়ান বলেন, ‘গাজায় যা করা হচ্ছে, একটি পুরো সমাজকে ধ্বংস করা হচ্ছে; আমাদের নামে, আমাদের করের অর্থে। এর বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব। আর এসব নৃশংসতার যৌক্তিকতা তুলে ধরতে জাতিসংঘের মঞ্চ ব্যবহারের কোনো অধিকার নেতানিয়াহুর নেই।’

ফিলিস্তিনপন্থি ইহুদি অধিকার সংগঠন জিউইশ ভয়েস ফর পিস বিক্ষোভটির আয়োজন করে। প্রায় ২০০ মানুষ জাতিসংঘের সদর দপ্তরের বাইরে জড়ো হন। বিক্ষোভকারীদের অনেকের পরনে ছিল একই ধরনের সাদা টি-শার্ট। এসব টি-শার্টে লেখা ছিল, ‘বোমার বদলে মানুষের জন্য অর্থ ব্যয় করো’, ‘যুদ্ধ নয়’ এবং ‘ফ্রি প্যালেস্টাইন’।

বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে লাউডস্পিকারে পুলিশ তাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। পরে অনেকে ফুটপাতে চলে গেলেও একটি দল রাস্তায় বসে নেতানিয়াহুবিরোধী স্লোগান দিতে থাকে। এরপর সাইকেলে করে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের ঘিরে ফেলে।

পরে পুলিশ একে একে বিক্ষোভকারীদের সরিয়ে নেয়। তাদের হাত পেছনে জিপ-টাই দিয়ে বেঁধে পুলিশ বাসে তোলা হয়। বাসের বাইরে থাকা বিক্ষোভকারীরাও এ সময় নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সারান্ডন দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়ে আসছেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়েও তিনি বিভিন্ন সময়ে সমালোচনা করেছেন।

আটকের পর ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের প্রতিক্রিয়া জানান হান্না আইনবাইন্ডার। তিনি লেখেন, নেতানিয়াহুর ‘লজ্জাজনক’ নিউইয়র্ক সফরের প্রতিবাদ করতে গিয়ে তিনি ও তার বন্ধুদের গ্রেপ্তার হওয়ার ছবিগুলো যদি কারও মনোযোগ আকর্ষণ করে, তাহলে তা ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননের মানুষের ওপর চলা ‘ভয়াবহ ও ধ্বংসাত্মক গণহত্যার’ দিকে দৃষ্টি ফেরানোর জন্য ব্যবহার করা হোক। ‘গণহত্যা’ শব্দটি তার নিজের বক্তব্য হিসেবে উদ্ধৃত হয়েছে।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কর্মকাণ্ডের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন। তার ভাষণের সময় ৭৭টি দেশের প্রতিনিধি অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নেতানিয়াহু মঞ্চে ওঠার পরই সভাকক্ষে একযোগে প্রতিবাদ ও ওয়াকআউট শুরু হয়। অনেক প্রতিনিধি বেরিয়ে যাওয়ার পর সভাকক্ষের অধিকাংশ আসন ফাঁকা হয়ে যায়। এ সময় নেতানিয়াহুর বক্তব্যের বিরুদ্ধে দুয়োধ্বনিও শোনা যায়। জাতিসংঘ সাধারণ পরিষদের কয়েকজন কর্মকর্তা একাধিকবার সভাকক্ষে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

ওয়াকআউটের ঘটনায় ইসরায়েলি গণমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। দেশটির কয়েকটি সংবাদমাধ্যম ঘটনাটিকে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের কূটনৈতিক প্রতিবাদ হিসেবে তুলে ধরে। ইসরায়েলি চ্যানেল ১৪ ঘটনাটিকে ‘ইসরায়েলের মুখে থুতু’ বলে বর্ণনা করে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ