ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাকেরগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগ, যুবলীগ নেতা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ফলো করুন

বরিশালের বাকেরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ মামলায় মো. নাজমুল আলম বজলু (৪৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬-এর ৬(২), ৮, ৯ ও ১০ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার ১৮ আসামিকে পলাতক দেখানো হয়েছে।

গ্রেপ্তার নাজমুল আলম বজলু বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৃত আতাহার উদ্দিন হাওলাদারের ছেলে। মামলার এজাহারে তাকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশের করা এজাহার সূত্রে জানা যায়, বিভিন্ন মাধ্যমে পুলিশ তথ্য পায় যে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী অনলাইন ও অফলাইনে যোগাযোগের মাধ্যমে সরকারবিরোধী কর্মকাণ্ড, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন।

এজাহারে বলা হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভরপাশা এলাকায় নাজমুল আলম বজলুর বসতঘরে কয়েকজন নেতাকর্মী সমবেত হন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে সেখানে অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় ভোর আনুমানিক ৪টা ৫ মিনিটে নাজমুল আলম বজলুকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান বলে পুলিশের এজাহারে বলা হয়েছে।

মামলায় উপজেলা পর্যায়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার নাজমুল আলম বজলুকে জিজ্ঞাসাবাদ করে মামলার অপর আসামিদের নাম-ঠিকানা পাওয়া গেছে। এজাহারে আরও বলা হয়, তারা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সচল করা এবং ঝটিকা মিছিলে অংশ নেওয়ার উদ্দেশ্যে সেখানে একত্রিত হয়েছিলেন।

বাকেরগঞ্জ থানার বর্তমান ওসি (তদন্ত) পলাশ সরকার বলেন, ‘গ্রেপ্তার আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

ট্যাগ : আওয়ামী লীগ বরিশাল বাকেরগঞ্জ

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বাকেরগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগ, যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ