ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ-তুরস্কের বোয়িং চুক্তিকে ‘ঐতিহাসিক’ বললেন ট্রাম্প

ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে নতুন করে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। এ চুক্তিকে কেন্দ্র করে বাংলাদেশের প্রসঙ্গ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেওয়া ওই পোস্টে বাংলাদেশ ও তুরস্কের সঙ্গে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তির দিনটিকে প্রতিষ্ঠানটির জন্য ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেন তিনি।

পোস্টে নতুন এই উড়োজাহাজ বিক্রিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য বড় সাফল্য হিসেবে তুলে ধরেন ট্রাম্প। তিনি লেখেন, ‘বোয়িং ও আমেরিকান প্রস্তুতকারক খাতের জন্য বড় দিন! মার্কিন বাণিজ্য বিভাগ এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সহায়তার পর আজ তুরস্ক ও বাংলাদেশ মোট ১১১টি বোয়িং বিমান কেনার ঘোষণা দিয়েছে। এর সঙ্গে আরও ৫০টি বিমান কেনার বিকল্প সুযোগ রাখা হয়েছে।’

ট্রাম্প আরও বলেন, ‘এই হাজার হাজার কোটি ডলারের বিশাল বিক্রি ও বিপুল পরিমাণ মার্কিন রপ্তানি দেশজুড়ে আমাদের হাজার হাজার মার্কিনির কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে।’

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদন ও শ্রমশক্তিনির্ভর নীতির প্রশংসা করে ট্রাম্প লেখেন, ‘বোয়িং এবং আমি যা শুরু থেকেই জানতাম, বাজার এখন সেটাই স্বীকার করছে। আপনি যখন আমেরিকায় তৈরি করবেন, আমেরিকা থেকে রপ্তানি করবেন এবং মার্কিন শ্রমিকদের সমর্থন জানাবেন, তখন আপনার প্রতিষ্ঠান আরও শক্তিশালী হয়ে উঠবে। বোয়িং ও তাদের অসাধারণ কর্মীদের অভিনন্দন!’

এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার জন্য একটি সম্পূরক চুক্তি সই করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ কিনবে।

বাংলাদেশের চুক্তির আওতায় উড়োজাহাজের সংখ্যা ১১টি হলেও ট্রাম্পের পোস্টে বাংলাদেশ ও তুরস্কের চুক্তি মিলিয়ে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার কথা বলা হয়েছে। একই পোস্টে আরও ৫০টি উড়োজাহাজ কেনার বিকল্প সুযোগ থাকার কথাও উল্লেখ করেন তিনি।

নতুন চুক্তির ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ যুক্ত হওয়ার প্রক্রিয়া এগিয়ে যাবে। ট্রাম্প তার পোস্টে এই বিক্রিকে যুক্তরাষ্ট্রের রপ্তানি ও কর্মসংস্থানের সঙ্গে সম্পর্কিত একটি বড় বাণিজ্যিক সাফল্য হিসেবে তুলে ধরেছেন।

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-তুরস্কের বোয়িং চুক্তিকে ‘ঐতিহাসিক’ বললেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ