ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এআই এজেন্টের ‘নজর’ অস্ট্রেলিয়ার মেডিকেয়ার পোর্টালে, কী ঘটেছিল?

ছবি : সংগৃহীত
ফলো করুন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে ‘জরুরি বৈশ্বিক নিয়ন্ত্রণব্যবস্থা’ গড়ে তোলার আহ্বানে যৌথভাবে স্বাক্ষর করার এক দিনেরও কম সময়ের মধ্যে অস্ট্রেলীয়দের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য থাকা একটি সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের মাধ্যমে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান আলবানিজ। তিনি বলেন, ওপেনএআইয়ের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট গত জুনে অস্ট্রেলিয়া সরকারের মেডিকেয়ার পোর্টালে থাকা প্রকাশ্য ও অপ্রকাশ্য তথ্য ব্যবহারের চেষ্টা করেছিল।

ঘটনাটি নিয়ে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানের সঙ্গে কথা বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এ সময় তিনি ঘটনায় অস্ট্রেলিয়া সরকারের ‘চরম উদ্বেগের’ কথা জানান। একই সঙ্গে নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি স্বীকার করতে ওপেনএআইয়ের প্রায় তিন মাস সময় নেওয়ায় হতাশা প্রকাশ করেন আলবানিজ।

তবে ওপেনএআই জানিয়েছে, তারা এখনও ঘটনাটি তদন্ত করছে। রোগীদের চিকিৎসা বা স্বাস্থ্যসংক্রান্ত রেকর্ডে প্রবেশ করা হয়েছিল—এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কোম্পানিটি আরও জানায়, অস্ট্রেলিয়া সরকারের বেশ কয়েকটি ওয়েবসাইট ও সেবায় তাদের এআই মডেলগুলোর কার্যক্রম শনাক্ত করা হয়েছে। বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মডেলগুলো এসব সরকারি ওয়েবসাইটে থাকা তথ্য দেখার চেষ্টা করেছিল।

এ ঘটনায় সরকারি স্বাস্থ্যসেবা-সংক্রান্ত ওয়েবসাইটে এআই এজেন্টের প্রবেশাধিকার, তথ্যের নিরাপত্তা এবং এআই প্রযুক্তির ব্যবহারে নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটির বিষয়ে ওপেনএআইয়ের তদন্ত শেষ হলে এআই এজেন্টটি ঠিক কোন ধরনের তথ্য দেখার চেষ্টা করেছিল এবং কোনো সুরক্ষিত স্বাস্থ্যতথ্যে প্রবেশ করা হয়েছিল কি না, সে বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়ার কথা রয়েছে।

ট্যাগ : অস্ট্রেলিয়া এআই অ্যান্থনি আলবানিজ

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

এআই এজেন্টের ‘নজর’ অস্ট্রেলিয়ার মেডিকেয়ার পোর্টালে, কী ঘটেছিল?

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে ‘জরুরি বৈশ্বিক নিয়ন্ত্রণব্যবস্থা’ গড়ে তোলার আহ্বানে যৌথভাবে স্বাক্ষর করার এক দিনেরও কম সময়ের মধ্যে অস্ট্রেলীয়দের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য থাকা একটি সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের মাধ্যমে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান আলবানিজ। তিনি বলেন, ওপেনএআইয়ের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট গত জুনে অস্ট্রেলিয়া সরকারের মেডিকেয়ার পোর্টালে থাকা প্রকাশ্য ও অপ্রকাশ্য তথ্য ব্যবহারের চেষ্টা করেছিল।

ঘটনাটি নিয়ে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানের সঙ্গে কথা বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এ সময় তিনি ঘটনায় অস্ট্রেলিয়া সরকারের ‘চরম উদ্বেগের’ কথা জানান। একই সঙ্গে নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি স্বীকার করতে ওপেনএআইয়ের প্রায় তিন মাস সময় নেওয়ায় হতাশা প্রকাশ করেন আলবানিজ।

তবে ওপেনএআই জানিয়েছে, তারা এখনও ঘটনাটি তদন্ত করছে। রোগীদের চিকিৎসা বা স্বাস্থ্যসংক্রান্ত রেকর্ডে প্রবেশ করা হয়েছিল—এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কোম্পানিটি আরও জানায়, অস্ট্রেলিয়া সরকারের বেশ কয়েকটি ওয়েবসাইট ও সেবায় তাদের এআই মডেলগুলোর কার্যক্রম শনাক্ত করা হয়েছে। বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মডেলগুলো এসব সরকারি ওয়েবসাইটে থাকা তথ্য দেখার চেষ্টা করেছিল।

এ ঘটনায় সরকারি স্বাস্থ্যসেবা-সংক্রান্ত ওয়েবসাইটে এআই এজেন্টের প্রবেশাধিকার, তথ্যের নিরাপত্তা এবং এআই প্রযুক্তির ব্যবহারে নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটির বিষয়ে ওপেনএআইয়ের তদন্ত শেষ হলে এআই এজেন্টটি ঠিক কোন ধরনের তথ্য দেখার চেষ্টা করেছিল এবং কোনো সুরক্ষিত স্বাস্থ্যতথ্যে প্রবেশ করা হয়েছিল কি না, সে বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়ার কথা রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ