ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রে শি জিনপিং, লালগালিচা সংবর্ধনা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে শি জিনপিং, লালগালিচা সংবর্ধনা দিলেন ট্রাম্প
ছবি : সংগৃহীত
ফলো করুন

তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওয়াশিংটনে পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় সামরিক বিমানের স্যালুটের মাধ্যমেও চীনের প্রেসিডেন্টকে অভিবাদন জানানো হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেলে শি জিনপিংকে বহনকারী বিমান যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে অবতরণ করে। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত কিন্তু আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে ট্রাম্প তাকে স্বাগত জানান। পরে দুই নেতা বিমানবন্দর ত্যাগ করে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হন।

শি জিনপিংয়ের এ সফরকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শিকে স্বাগত জানাতে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা থেকে সফরটিকে ট্রাম্প প্রশাসন বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্যিক যুদ্ধবিরতির মেয়াদ আগামী জানুয়ারি পর্যন্ত বাড়ানো হবে। এর আগে ওই সমঝোতার মেয়াদ নভেম্বরে শেষ হওয়ার কথা ছিল।

সফরকালে ট্রাম্প ও শি জিনপিংয়ের আলোচনায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি শুল্কনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইরান যুদ্ধ এবং তাইওয়ানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন রয়েছে। এর মধ্যে চীনা প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর হওয়ায় দুই দেশের সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কী ধরনের আলোচনা ও সমঝোতা হয়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

সফরসূচিতে দুই নেতার আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন আনুষ্ঠানিকতা ও রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন রয়েছে। তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতার আলোচনা হওয়ার কথা রয়েছে।


সূত্র: বিবিসি

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


যুক্তরাষ্ট্রে শি জিনপিং, লালগালিচা সংবর্ধনা দিলেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওয়াশিংটনে পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় সামরিক বিমানের স্যালুটের মাধ্যমেও চীনের প্রেসিডেন্টকে অভিবাদন জানানো হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেলে শি জিনপিংকে বহনকারী বিমান যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে অবতরণ করে। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত কিন্তু আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে ট্রাম্প তাকে স্বাগত জানান। পরে দুই নেতা বিমানবন্দর ত্যাগ করে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হন।

শি জিনপিংয়ের এ সফরকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শিকে স্বাগত জানাতে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা থেকে সফরটিকে ট্রাম্প প্রশাসন বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্যিক যুদ্ধবিরতির মেয়াদ আগামী জানুয়ারি পর্যন্ত বাড়ানো হবে। এর আগে ওই সমঝোতার মেয়াদ নভেম্বরে শেষ হওয়ার কথা ছিল।

সফরকালে ট্রাম্প ও শি জিনপিংয়ের আলোচনায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি শুল্কনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইরান যুদ্ধ এবং তাইওয়ানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন রয়েছে। এর মধ্যে চীনা প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর হওয়ায় দুই দেশের সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কী ধরনের আলোচনা ও সমঝোতা হয়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

সফরসূচিতে দুই নেতার আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন আনুষ্ঠানিকতা ও রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন রয়েছে। তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতার আলোচনা হওয়ার কথা রয়েছে।


সূত্র: বিবিসি


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ