ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খামেনির ছবি হাতে জাতিসংঘের মঞ্চে ইরানের প্রেসিডেন্ট

ছবি : সংগৃহিত
ফলো করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণের শুরুতেই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের মঞ্চে বক্তব্য দিতে উঠে এসব ছবি প্রদর্শন করেন ইরানি প্রেসিডেন্ট।

পেজেশকিয়ান প্রথমে খামেনির একটি ছবি তুলে ধরেন। পরে ইরানের একটি স্কুলে হামলায় নিহত শিশুদের ছবিও অধিবেশন কক্ষে উপস্থিত বিশ্বনেতা ও প্রতিনিধিদের সামনে প্রদর্শন করেন।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর প্রথম দিনেই তেহরানে বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ভাষণে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করেন। ইরানের অবস্থান তুলে ধরে তিনি বলেন, তার দেশ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে এবং চাপের মুখে আত্মসমর্পণ করবে না। একই সঙ্গে সংকট নিরসনে কূটনৈতিক পথ খোলা রাখার কথাও বলেন তিনি।

ইরানের স্কুলে হামলার ঘটনাও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা এর আগে ২৮ ফেব্রুয়ারি মিনাবের একটি মেয়েদের স্কুলে বোমা হামলায় অন্তত ১৬৮ জন নিহত হওয়ার তথ্য পাওয়ার কথা জানিয়েছিলেন। নিহতদের প্রায় সবাই নারী ও শিশু বলে জাতিসংঘের নথিতে উল্লেখ করা হয়।

এদিকে ইরানবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তথ্য অনুসন্ধানী মিশন সেপ্টেম্বরের প্রতিবেদনে চলমান সংঘাতে বেসামরিক মানুষের ওপর হামলা ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

এমন পরিস্থিতির মধ্যেই জাতিসংঘের মঞ্চে নিহতদের ছবি তুলে ধরে যুদ্ধের মানবিক ক্ষয়ক্ষতির বিষয়টি বিশ্বনেতাদের সামনে আনলেন ইরানের প্রেসিডেন্ট।

এর একদিন আগে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং সম্ভাব্য চুক্তি নিয়ে কথা বলেন। ফলে এবারের সাধারণ পরিষদের অধিবেশনে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইরান জাতিসংঘ মাসউদ পেজেশকিয়ান

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

খামেনির ছবি হাতে জাতিসংঘের মঞ্চে ইরানের প্রেসিডেন্ট

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ