ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাকে হারালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন। মঙ্গলবার ৭৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রানি মুখার্জির সঙ্গে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, কৃষ্ণা মুখার্জির মৃত্যুতে পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে যারা ভালোবাসা, প্রার্থনা ও সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শোক সামলে ওঠার জন্য পরিবারের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানানো হয়েছে।কৃষ্ণা মুখার্জিকে বিভিন্ন সময়ে মেয়ে রানি মুখার্জির সঙ্গে চলচ্চিত্র ও সামাজিক অনুষ্ঠানে দেখা গেছে। মায়ের সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও বিভিন্ন সময়ে প্রকাশ্যে বলেছেন রানি।কৃষ্ণা মুখার্জির পরিচয় শুধু একজন তারকার মা হিসেবে সীমাবদ্ধ ছিল না। বাংলা চলচ্চিত্রের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। প্লেব্যাক শিল্পী হিসেবেও তিনি কাজ করেছেন।রানি মুখার্জি বলিউডের অন্যতম পরিচিত অভিনেত্রী। দীর্ঘ অভিনয়জীবনে ‘গুলাম’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘সাথিয়া’, ‘হাম তুম’ ও ‘ব্ল্যাক’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০২৬ সালে মুক্তি পাওয়া ‘মারদানি ৩’ সিনেমায়ও তাকে দেখা গেছে। মায়ের মৃত্যুতে রানি মুখার্জি ও তার পরিবারের সদস্যরা শোকের সময় পার করছেন। পরিবারের পক্ষ থেকে এই সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মাকে হারালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি